দেশের স্বার্থে সব গণতান্ত্রিক দলকে এক কাতারে থাকতে হবে : রিজভী

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশের স্বার্থে সব গণতান্ত্রিক দলকে এক কাতারে থাকতে হবে : রিজভী
রবিবার, ২৯ জুন ২০২৫



দেশের স্বার্থে সব গণতান্ত্রিক দলকে এক কাতারে থাকতে হবে : রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ( বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের স্বার্থে সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দলকে এক সাথে থাকতে হবে, এক কাতারে থাকতে হবে।’

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে রিজভী আজ এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ভোট, নির্বাচন এবং ক্ষমতায় আসার মধ্যেই সীমাবদ্ধ ছিল না জুলাই গণঅভ্যুত্থান। আমাদের হয়তো কিছু কিছু বিষয়ে মনোমালিন্য থাকতে পারে কিন্তু দেশের স্বার্থে সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দলকে এক সাথে থাকতে হবে, এক কাতারে থাকতে হবে। ক্ষমতায় এসে শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।’

বিএনপির এই সিনিয়র নেতা জানান, জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত বিএনপির কর্মসূচি থাকবে। এতে অংশ নেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী সোমবার ৩০ জুন মধ্যরাতে শহীদ মিনারে ছাত্রদল ফুল দেবে।

তিনি অভিযোগ করেন, বাংলাদেশের সরকার ও জনগণকে স্থিতিশীল রাখতে দিতে চায়না পতিত স্বৈরাচারী সরকারের দোসররা।

আওয়ামী লীগের এক নেতা কুমিল্লায় ধর্ষণ করে বিএনপির ওপর চাপিয়ে দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘হঠাৎ করে এমন ঘটনা ঘটছে না, ওরা একটা নেটওয়ার্ক তৈরির চেষ্টা করছে। কারণ ওদের কাছে আছে প্রচুর অবৈধ টাকা, সেই টাকা ব্যয় করে তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। সরকারের উচিত এদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা। এ সময় মুরাদনগরের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান রিজভী।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ড. মোর্শেদ হাসান খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:৪৮:৫১   ২৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বন্দরে কিশোর-কিশোরী ও নারীর ক্ষমতায়নে কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত
সালথায় কৃষি প্রণোদনায় ২ হাজার ৪৩০ কৃষকের হাতে বিনামূল্যে বীজ ও সার
ক্ষতিকর কনটেন্ট দ্রুত অপসারণে সাইবার নিরাপত্তা সংশোধন বিল পাস
ফরিদপুরের ভাঙ্গায় ২ গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ১০
সালথায় নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
টেকনাফের দুর্গম পাহাড় থেকে অপহৃত চার তরুণ উদ্ধার
নারায়ণগঞ্জে পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ১
কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা ১০টি সুবিধা ভোগ করেন : তথ্য কর্মকর্তা
অনলাইন জুয়া প্রতিরোধে সংসদে নতুন আইন পাস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ