‘ক্যাপিটালাইজার ২০২৫’ শীর্ষক প্রতিযোগিতার চূড়ান্তপর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘ক্যাপিটালাইজার ২০২৫’ শীর্ষক প্রতিযোগিতার চূড়ান্তপর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
রবিবার, ২৯ জুন ২০২৫



‘ক্যাপিটালাইজার ২০২৫’ শীর্ষক প্রতিযোগিতার চূড়ান্তপর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)’র ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তত্ত্বাবধানে ও বিইউপি ফাইন্যান্স সোসাইটির উদ্যোগে ‘ক্যাপিটালাইজার ২০২৫’ শীর্ষক আন্তঃবিশ্ববিদ্যালয় বিনিয়োগ কৌশল প্রতিযোগিতার চূড়ান্তপর্ব ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আকিজ স্টিল মিলস লিমিটেডের পৃষ্ঠপোষকতা এবং সেনা কল্যাণ সংস্থা ও স্বপ্ন এর সহ-পৃষ্ঠপোষকতায় প্রতিযোগিতাটি শিক্ষার্থীদের বাস্তব বিনিয়োগ কৌশল ও আর্থিক সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় বাংলাদেশের ২৭টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে মোট ৩২৪টি দল অংশ গ্রহণ করে।

তিন ধাপে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার প্রাথমিক পর্বগুলো অনলাইনে অনুষ্ঠিত হয়, যেখানে অংশ গ্রহণকারীরা অর্থায়ন সম্পর্কিত মৌলিক ধারণা, কৌশল প্রণয়ন ও তথ্যভিত্তিক বিশ্লেষণে নিজেদের দক্ষতা প্রদর্শন করে।

চূড়ান্তপর্বে নির্বাচিত সেরা দলসমূহ সরাসরি উপস্থিত থেকে তাদের প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীরা ঋণ ও মূলধন বিশ্লেষণ, পোর্টফোলিও নির্মাণ, ঝুঁকি মূল্যায়ন ও সামষ্টিক অর্থনৈতিক বিশ্লেষণে তাদের জ্ঞান ও সক্ষমতা প্রদর্শন করে।

চূড়ান্ত পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ দল ‘ওলভস অব মোহাম্মদপুর স্ট্রীট’ ও ‘সেলস লাইক টীম স্প্রিট’ যথাক্রমে চ্যাম্পিয়ন ও ১ম রানার-আপ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফবিএস দল ‘প্যাক-ম্যান ডিফেন্স’ ২য় রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউপি’র উপাচার্য মেজর জেনারেল মো. মাহ্বুব-উল আলম।

তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের বিশ্লেষণী ও কৌশলগত দক্ষতার ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ, বিইউপি’র উচ্চ পদস্থ কর্মকর্তা, শিক্ষকবৃন্দ, স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাবেক শিক্ষার্থী, প্রতিযোগী দল ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৭:১২:১৫   ২৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বন্দরে কিশোর-কিশোরী ও নারীর ক্ষমতায়নে কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত
সালথায় কৃষি প্রণোদনায় ২ হাজার ৪৩০ কৃষকের হাতে বিনামূল্যে বীজ ও সার
ক্ষতিকর কনটেন্ট দ্রুত অপসারণে সাইবার নিরাপত্তা সংশোধন বিল পাস
ফরিদপুরের ভাঙ্গায় ২ গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ১০
সালথায় নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
টেকনাফের দুর্গম পাহাড় থেকে অপহৃত চার তরুণ উদ্ধার
নারায়ণগঞ্জে পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ১
কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা ১০টি সুবিধা ভোগ করেন : তথ্য কর্মকর্তা
অনলাইন জুয়া প্রতিরোধে সংসদে নতুন আইন পাস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ