খুলনায় কৃষি দপ্তর আয়োজিত ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত

প্রথম পাতা » খুলনা » খুলনায় কৃষি দপ্তর আয়োজিত ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত
সোমবার, ৩০ জুন ২০২৫



খুলনায় কৃষি দপ্তর আয়োজিত ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত

জেলার দিঘলিয়া উপজেলায় প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্ট্রেপ্রেনিউরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’র আওতায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই স্কুল কংগ্রেসে প্রধান অতিথি ছিলেন খুলনা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. নজরুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কংগ্রেসে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা জেলা প্রশিক্ষণ অফিসার মহাদেব চন্দ্র সানা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. কিশোর আহমেদ।

কংগ্রেসে মোট ১শ’ জন সদস্য অংশগ্রহণ করেন। এরমধ্যে ৭০ জন কৃষক। বাকি ৩০ জন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এনজিও কর্মী, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদা সুলতানা, সমাজসেবা কর্মকর্তা মো. সোহাগ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফ হোসেন, সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেদী হাসান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, মো. আনোয়ারুজ্জামান, মো. কামাল হোসেন, সাগর সরকার প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা কামরুল হাসান মাহামুদ।

বাংলাদেশ সময়: ১৬:৩৭:২৩   ১৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ
হাসিনার নিজেকে নিরাপরাধ প্রমাণের পথ বিচারের মুখোমুখি হওয়া: আইনমন্ত্রী
মেহেরপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
যশোরে ১০৪৩ বোতল নিষিদ্ধ ভারতীয় সিরাপসহ আটক ৩
অসহায় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে মানবিক উদ্যোগ বাড়াতে হবে: ডেপুটি স্পিকার
দক্ষ মানবসম্পদ গঠনে স্কিল আইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: ডেপুটি স্পিকার
কুষ্টিয়ার সীমান্তবর্তী ১শ’ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ বিজিবি’র
স্মার্ট কৃষক কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ পরিবেশ প্রতিমন্ত্রীর
মোল্লাহাটে প্রাথমিক বিদ্যালয়ের সাফল্য,৭০ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করল ‘বড় জাহাঙ্গীর’ বাহিনীর ৩ দস্যু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ