ইরান দূতাবাসে শোক বইয়ে জামায়াতের স্বাক্ষর, ইসরায়েলের আগ্রাসনের নিন্দা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইরান দূতাবাসে শোক বইয়ে জামায়াতের স্বাক্ষর, ইসরায়েলের আগ্রাসনের নিন্দা
সোমবার, ৩০ জুন ২০২৫



ইরান দূতাবাসে শোক বইয়ে জামায়াতের স্বাক্ষর, ইসরায়েলের আগ্রাসনের নিন্দা

ইরানের ওপর ইসরায়েলের সাম্প্রতিক হামলার ঘটনায় শোক ও সংহতি জানিয়ে ইরান দূতাবাসে শোক বইয়ে স্বাক্ষর করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতারা।

দলটির দুই সদস্যের একটি প্রতিনিধি দল সোমবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর গুলশানে অবস্থিত ইসলামী প্রজাতন্ত্র ইরানের দূতাবাসে যান।

প্রতিনিধি দলে ছিলেন জামায়াতের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও দলের মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

তারা সেখানে ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং সম্প্রতি ইসরায়েলের হামলায় ইরানি নাগরিকদের নিহত হওয়ায় গভীর শোক ও সমবেদনা জানান।

জামায়াত নেতারা বলেন, যুদ্ধবাজ ইসরায়েল আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদ লঙ্ঘন করে ইরানের ওপর সরাসরি আগ্রাসন চালিয়েছে। এ হামলায় ইরানের বহু সেনা কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন।

তারা বলেন, বাংলাদেশের জনগণ, বিশেষ করে জামায়াতে ইসলামী, ইসরায়েলের এ আক্রমণের তীব্র প্রতিবাদ জানায় এবং ইরানের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

সাক্ষাতের সময় ডা. তাহের দূতাবাসে সংরক্ষিত শোক বইতে স্বাক্ষর করেন এবং নিহতদের ‘শহীদ’ হিসেবে কবুল করার জন্য প্রার্থনা করেন। একইসঙ্গে আহত ও নিহতদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

সাক্ষাতে ইরানের রাষ্ট্রদূত জামায়াতের এই ভূমিকার প্রশংসা করেন এবং বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রতিনিধি দলের সদস্যরা আশাবাদ জানান, ভবিষ্যতে বাংলাদেশ ও ইরানের মধ্যে দ্বিপক্ষীয় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে।

বাংলাদেশ সময়: ১৬:৪৩:২১   ২১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ