আরএমজি খাতের টেকসই উন্নয়ন নিয়ে বিডা-বেজা প্রধানের সঙ্গে বিজিএমইএ’র বৈঠক

প্রথম পাতা » অর্থনীতি » আরএমজি খাতের টেকসই উন্নয়ন নিয়ে বিডা-বেজা প্রধানের সঙ্গে বিজিএমইএ’র বৈঠক
সোমবার, ৩০ জুন ২০২৫



আরএমজি খাতের টেকসই উন্নয়ন নিয়ে বিডা-বেজা প্রধানের সঙ্গে বিজিএমইএ’র বৈঠক

দেশের তৈরি পোশাক (আরএমজি) খাতে টেকসই উন্নয়ন এবং বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আজ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের সঙ্গে সাক্ষাৎ করেছে।

বিডা কার্যালয়ে আয়োজিত এই সাক্ষাতে বিজিএমইএ সভাপতি মাহমূদ হাসান খান এবং সহ-সভাপতি মিজানুর রহমানের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তৈরি পোশাক শিল্পে গ্যাস সরবরাহ, এলএনজি আমদানির মূল্য, বিদ্যুৎ সুবিধা, অবকাঠামো উন্নয়ন ও স্বল্পমূল্যের ব্যাংক ঋণ সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ বিষয়ে খোলামেলা আলোচনা হয়। এসময় সার্কুলারটি খাতে ভ্যাট এবং করের কাঠামো সহজীকরণের ওপরও বিশেষ গুরুত্বারোপ করা হয়।

বিজিএমইএ সহ-সভাপতি মিজানুর রহমান বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের ঋণ শ্রেণিকরণ নীতিমালা পুনর্বিবেচনা সময়ের দাবি, যাতে প্রকৃত উদ্যোক্তারা বিনিয়োগে ফিরে আসতে পারেন। আমরা চাই বিডা চেয়ারম্যান এই বিষয়টি গভর্নরের সঙ্গে তুলে ধরুন।

এসময়ে তিনি আরও বলেন, ‘এনবিআর’র অডিট কার্যক্রম যেন বাস্তবভিত্তিক ও আলোচনার মাধ্যমে পরিচালিত হয় এমন একটি পরিবেশ চায় উদ্যোক্তারা।’

আলোচনাকালে বিজিএমইএ সভাপতি মাহমূদ হাসান খান বলেন, ‘চট্টগ্রামে কমপক্ষে ১০ একর জমিতে একটি সমন্বিত গার্মেন্টস শিল্পাঞ্চল (বৃহৎ বিল্ডিং আকারে ) গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। সেখানে বহু ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান এক ছাদের নিচে কার্যক্রম চালাতে পারবে। এর ফলে বিনিয়োগ সহজ হবে, উৎপাদন ব্যয় হ্রাস পাবে এবং শিল্প আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে।’

বিজিএমইএ নেতৃবৃন্দের সঙ্গে আলোচনাকালে বিডা ও বেজা’র নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী গার্মেন্টস খাতকে বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে চিহ্নিত করেন। তিনি এই খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব আরও জোরদার করার প্রতিশ্রুতি প্রদানের পাশাপাশি শিল্প খাতে নীতিগত সহায়তা ও পরামর্শ প্রদান সংক্রান্ত কার্যক্রমে বিজিএমইএ-কে বিডা সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে বলেও আশ্বাস দেন।

বাংলাদেশ সময়: ২৩:৪৪:০৩   ২১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


আর্থিক খাতে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি : অর্থমন্ত্রী
অর্থনীতির বাস্তব চিত্র তুলে ধরবে ডিসিসিআই’র ইপিআই সূচক : তাসকীন আহমেদ
কৌশলগত অংশীদারিত্ব ও সহযোগিতা জোরদার করতে চায় বাংলাদেশ-ব্রাজিল
পুঁজিবাজারসহ আর্থিক খাতকে আরও শক্তিশালী করতে কাজ চলছে: অর্থমন্ত্রী
মে মাসের ১২ দিনেই এলো ১৬০ কোটি ডলার রেমিট্যান্স
সংযোগ, বাণিজ্য সহযোগিতা নিয়ে বাংলাদেশ-চীন আলোচনা
সয়াবিন তেলের দাম বাড়ল
রপ্তানি বৈচিত্র্যে সোনা-হীরা খাতেও পোশাকশিল্পের সমান সুবিধা : অর্থমন্ত্রী
বাংলাদেশ কৃষি ব্যাংক, ফরিদপুর শাখার এটিএম বুথ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
নয় মাসে রাজস্ব আদায় বেড়েছে ২৮ হাজার ৮৬৬ কোটি টাকা - এনবিআর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ