২৮০ পিস ইয়াবাসহ রাজবাড়ীতে এনটিভির সাংবাদিক আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » ২৮০ পিস ইয়াবাসহ রাজবাড়ীতে এনটিভির সাংবাদিক আটক
মঙ্গলবার, ১ জুলাই ২০২৫



২৮০ পিস ইয়াবাসহ রাজবাড়ীতে এনটিভির সাংবাদিক আটক

রাজবাড়ীতে এনটিভির জেলা প্রতিনিধি আহসান হাবিব টুটুলকে আটক করা হয়েছে। এ সময় ২৮০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দের দাবি করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা।

মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ৬ টার দিকে শহরের বিনোদপুরে নিজ বাড়ির বসতঘর থেকে তাকে আটক করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ বলেন, আমাদের কাছে তথ্য ছিল আহসান হাবিব টুটুল সাংবাদিকতার আড়ালে দীর্ঘদিন ধরে মাদক সেবন ও ব্যবসা করে আসছিল। মাদকের একটি বড় চালান তার নিজ বাড়িতে বিক্রির জন্য মজুদ রয়েছে; এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল সাড়ে ৬টা দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে ওই বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তার বসতঘর থেকে ২৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এরপর তাকে আটক করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আবু বক্কর সিদ্দিক বলেন, আহসান হাবিব মাদকের বড় ডিলার। এমন তথ্যের ভিত্তিতে সকালে ওই বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানকালে তিনি ইয়াবা সেবন করছিলেন। এসময় তিনি নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দেন। এরপরও তার বসতঘরে তল্লাশি করে ২৮০ পিস ইয়াবা ও মাদক সেবনের নানা সরঞ্জাম জব্দ করা হয়।

তিনি আরেও জানান, সাংবাদিক আহসান হাবিব টুটুলের বসতঘরে নিয়মিত মাদকের আড্ডা হতো। তার ঘর তল্লাশিকালে ইয়াবার খালি প্যাকেটসহ মাদকের বড় বড় চালানের আলামত পাওয়া যায়।

এ ব্যাপারে আহসান হাবিব টুটুলের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩:২০:৪৪   ৪০৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসে এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ভঙ্গুর অর্থনীতি পেয়েছে সরকার, চাপে নিম্নবিত্ত-মধ্যবিত্ত: উপদেষ্টা তিতুমীর
কক্সবাজার সৈকতে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য স্মরণীয় কাজ করতে চাই : ফকির মাহবুব আনাম
রশিদ খানের ঘূর্ণিতে ১৬০ রানেই শেষ বাংলাদেশ
নারায়ণগঞ্জে দুর্গাপূজায় এখন পর্যন্ত অপ্রীতিকর ঘটনা ঘটেনি: জেলা প্রশাসক
দুর্গাপূজায় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ: বিভাগীয় কমিশনার
ফ্যাসিস্ট ও গুপ্তরা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত : জহির উদ্দিন স্বপন
মহাসমারোহে দুর্গাপূজা উদযাপন সরকারের সাফল্য : প্রিন্স

News 2 Narayanganj News Archive

আর্কাইভ