মুন্সীগঞ্জের সজল হত্যা মামলায় সাবেক এমপি বিপ্লব ৭ দিনের রিমান্ডে

প্রথম পাতা » ছবি গ্যালারী » মুন্সীগঞ্জের সজল হত্যা মামলায় সাবেক এমপি বিপ্লব ৭ দিনের রিমান্ডে
মঙ্গলবার, ১ জুলাই ২০২৫



মুন্সীগঞ্জের সজল হত্যা মামলায় সাবেক এমপি বিপ্লব ৭ দিনের রিমান্ডে

মুন্সীগঞ্জে সজল হত্যা মামলায় সাবেক সাংসদ ফয়সাল বিপ্লবের জামিন নামঞ্জুর করে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১ জুলাই) পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে মুন্সীগঞ্জের ১ নম্বর আমলী আদালতের বিচারক আশিকুর রহমান এই আদেশ দেন।

এদিকে মব এড়াতে সেনাবাহিনী ও পুলিশ কঠোর নিরাপত্তায় মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় আদালতে আনা হয় তাকে। আর আদালতে তোলা হয় ৯টা ৫ মিনিটে। আসামি পক্ষে জামিন এবং রিমান্ড নামঞ্জুরের আবেদন নিয়ে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট শাহিন মো. আমানুল্লাহ ও অ্যাডভোকেট হাসান মৃধা। আর রাষ্ট্রপক্ষে কোর্ট ইন্সপেক্টর ছাড়াও পিপি অ্যাডভোকেট আব্দুল হালিম ও এপিপি নুর হোসেন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। প্রায় ২০ মিনিট রিমান্ড শুনানি হয়। এরপরই তাকে সরাসরি জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

এর কিছু পরেই আদালত এলাকায় তার ফাঁসির দাবিতে বিক্ষোভে অংশ নেয় অর্ধ সহস্রাধিক মানুষ। ছাত্র-জনতা ব্যানারে এই বিক্ষোভ থেকে শান্তিপূর্ণ মুন্সীগঞ্জে ৪ আগস্টের সহিংসতার জন্য তাকে দায়ী করা হয়।

বিক্ষোভকারীরা বলেন, সাধারণত সকাল ১০টার আগে আদালতের কার্যক্রম শুরু হয় না। তাই এতো আগে তাকে আনা হবে এটি তারা জানতেন না।

বিক্ষোভে থেকে ফয়সাল বিপ্লবের বিরুদ্ধে নানা স্লোগান দেয়া হয়।

গত ২২ জুন রাতে রাজধানীর মনিপুরী পাড়া থেকে গ্রেফতার হন মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক এই সংসদ সদস্য। পরে ২৩ জুন ঢাকার আদালতে তোলা হয়। এরপর ৩০ জুন মুন্সীগঞ্জ কারাগারে আনা হয়। মুন্সীগঞ্জে গত বছরের ৪ আগস্টের সহিংসতায় তিন জন নিহত হন। এই তিনটি হত্যা মামলা ও আরও দুইটি হত্যার চেষ্টা মামলার প্রধান আসামি ফয়সাল বিপ্লব।

বাংলাদেশ সময়: ১২:৫৬:৪৩   ২৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে শিশুর মৃত্যু, ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত
দুর্নীতিমুক্ত সমাজ ও জাতি গঠনে সততার বিকল্প নেই : ডেপুটি স্পিকার
চামড়া শিল্প স্থানান্তরের প্রক্রিয়া সঠিক ছিল না : বাণিজ্য ও শিল্পমন্ত্রী
আগামী বাজেট হবে যুব এবং ব্যবসাবান্ধব : তিতুমীর
ফেনীতে জনসাধারণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় পরিবেশ মন্ত্রীর
আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা, জায়গা পেলেন যারা
সড়ক দুর্ঘটনায় নিহত দুই বন্ধুকে পাশাপাশি দাফন
হজ ব্যবস্থাপনার শীর্ষ তালিকায় বাংলাদেশ
কোরবানির বর্জ্য অপসারণে মাঠে নামলেন প্রতিমন্ত্রী টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ