চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত বুধবার: নৌ উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত বুধবার: নৌ উপদেষ্টা
মঙ্গলবার, ১ জুলাই ২০২৫



চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত বুধবার: নৌ উপদেষ্টা

চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব কাদেরকে দেয়া হবে, সে ব্যাপারে আগামীকাল বুধবার (২ জুলাই) সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (১ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের ফলে চট্টগ্রাম বন্দর তিন দিন বন্ধ ছিল। তবে আমদানি-রফতানিতে তেমন কোনো প্রভাব পড়েনি।

চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব কাদেরকে দেয়া হবে, সে ব্যাপারে আগামীকাল বুধবার (২ জুলাই) সিদ্ধান্ত হবে জানিয়ে তিনি আরও বলেন, আগামী ৬ মাসের জন্য পরিচালনার দায়িত্ব দেয়া হবে। তবে টেন্ডারের মাধ্যমে দেয়া হবে না।

আর অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, চলতি অর্থবছরেই নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা থাকায় সরকার আগেই নির্বাচনী বাজেট ঠিক করেছে। নির্বাচনী বাজেট বরাদ্দের ক্ষেত্রে কার্পণ্য করা হবে না।

বাংলাদেশ সময়: ১৪:৪০:৩৩   ২০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে শিশুর মৃত্যু, ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত
দুর্নীতিমুক্ত সমাজ ও জাতি গঠনে সততার বিকল্প নেই : ডেপুটি স্পিকার
চামড়া শিল্প স্থানান্তরের প্রক্রিয়া সঠিক ছিল না : বাণিজ্য ও শিল্পমন্ত্রী
আগামী বাজেট হবে যুব এবং ব্যবসাবান্ধব : তিতুমীর
ফেনীতে জনসাধারণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় পরিবেশ মন্ত্রীর
আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা, জায়গা পেলেন যারা
সড়ক দুর্ঘটনায় নিহত দুই বন্ধুকে পাশাপাশি দাফন
হজ ব্যবস্থাপনার শীর্ষ তালিকায় বাংলাদেশ
কোরবানির বর্জ্য অপসারণে মাঠে নামলেন প্রতিমন্ত্রী টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ