হাতিয়ায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ ডাকাত আটক

প্রথম পাতা » চট্টগ্রাম » হাতিয়ায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ ডাকাত আটক
মঙ্গলবার, ১ জুলাই ২০২৫



হাতিয়ায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ ডাকাত আটক

নোয়াখালীর হাতিয়ায় কোস্টগার্ডের বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, চোরাই স্বর্ণ ও রূপা, চেতনানাশক ও ডাকাতির সরঞ্জামসহ এক ডাকাত সদস্য, তার সহযোগী, এক নারী ও এক স্বর্ণ ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড ও পুলিশ।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত কোস্টগার্ড স্টেশন হাতিয়া ও হাতিয়া থানা পুলিশের যৌথ অভিযানে বুড়িরচর ইউনিয়নের দুর্গম এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ডাকাত শামীম বাহিনীর সক্রিয় দুই সদস্য মো. সোহেল (২৩), মো. সুমন উদ্দিন (৩৫) ও তাদের নারী সহযোগী মোছা. পারুল বেগমকে (৩২) আটক করা হয়। অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫টি দেশীয় আগ্নেয়াস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম, ডাকাতির কাজে ব্যবহৃত যন্ত্রপাতি, ২ বোতল চেতনানাশক ওষুধ, ২ ভরি ১২ আনা তামার ওপর স্বর্ণ প্রলিপ্ত চুড়ি এবং ১০ ভরি ১৩ আনা চোরাই রূপার অলংকার।

পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সোনাদিয়া ইউনিয়নের মাইজদি বাজারে অবস্থিত প্রিয়া জুয়েলার্স থেকে বিভিন্ন সময় ডাকাতি করা ২০ ভরির স্বর্ণালংকার উদ্ধার করা হয়। চোরাই স্বর্ণ ব্যবসা ও মজুদের সঙ্গে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে ওই জুয়েলার্সের মালিক উজ্জল বণিক (৪২) কে আটক করা হয়।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, ‘আটকদের বিরুদ্ধে অস্ত্র ও চোরাচালান আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

বাংলাদেশ সময়: ১৪:৪৩:১৫   ২৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ফেনীতে জনসাধারণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় পরিবেশ মন্ত্রীর
ত্যাগের মহিমা নিয়ে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: ভূমিপ্রতিমন্ত্রী
একটি কল্যাণকর রাষ্ট্রের দিকে যাচ্ছি আমরা: অর্থমন্ত্রী
কুমিল্লা সদর মডেল থানায় গাড়ির চাবি তুলে দিলেন মোহাম্মদ হাতেম
ব্রাহ্মণবাড়িয়ায় গাছের ডালের সঙ্গে ট্রেনের ধাক্কা, ছাদ থেকে পড়ে আহত ৮
ঈদ করতে বাড়ি ফিরছিলেন বাবা-মা, তার আগেই গাছ পড়ে মারা গেল শিশুসন্তান
কোরবানির পশু পালন প্রান্তিক খামারিদের বছরের বড় আয়ের উৎস : প্রাণিসম্পদ মন্ত্রী
পেকুয়ায় বজ্রাঘাতে প্রাণ গেল গৃহবধূর
জঙ্গল সলিমপুরের ঘটনায় কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর
কক্সবাজার আদালত প্রাঙ্গনে গোলাগুলির ঘটনায় ২ মামলা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ