জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল

প্রথম পাতা » ছবি গ্যালারী » জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
মঙ্গলবার, ১ জুলাই ২০২৫



জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে মশাল মিছিলের মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচি শুরু করেছে নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ রিপাবলিক পার্টি’ (বিআরপি)।

সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে শাহবাগ মোড় থেকে টিএসসি পর্যন্ত মশাল মিছিলের মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থানের কর্মসূচির সূচনা করে দলটি।

মশাল মিছিলে দলের সভাপতি লেফটেন্যান্ট কমান্ডার (অব.) মো. মেহেদী হাসান, সাধারণ সম্পাদক মেজর (অব.) মো. রাজিবুল হাসান, প্রধান উপদেষ্টা সেলিম প্রধান, সাংগঠনিক সম্পাদক মেজর (অব.) রাকিবুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ইউনুসসহ দলটির কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেত্ববৃন্দের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের কয়েক’শ অংশ নেন। মিছিল থেকে তারা ‘বিআরপি-বিআরপি, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, জুলাইয়ের ঘোষণা, দিতে হবে দিতে হবে’ আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথসহ নানা ধরনের স্লোগান দেন।

মশাল মিছিলের শেষে দলের প্রধান উপদেষ্টা সেলিম প্রধান সাংবাদিকদের বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে আমাদের মশাল মিছিল। এছাড়া এই মশাল মিছিলের মাধ্যমে দেশ যেন আর আগের জায়গায় না যায়, দেশে কোনো অপশক্তি সন্ত্রাসী, চাঁদাবাজি করতে না পারে এজন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহব্বানও জানাচ্ছি।

এসময় দেশকে নিয়ে ষড়যন্ত্রকারী ভারতের বিষয়ে সবাইকে সতর্ক থাকার কথাও বলেন এসময়।

দলের সভাপতি লেফটেন্যান্ট কমান্ডার (অব.) মো. মেহেদী হাসান জানান, জুলাই অভ্যুত্থান স্মরণে মশাল মিছিলের মাধ্যমে তাদের কর্মসূচি শুরু হল। জুলাই-আগস্টের আন্দোলন নিহত ও আহতদের স্মরণে মাসব্যাপী আয়োজন রয়েছে। এছাড়া মশাল মিছিল থেকে জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবীও জানান দলটির নেতা-কর্মীরা।

বাংলাদেশ সময়: ১৫:১৬:০১   ২০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
সরকারের লক্ষ্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরি : ত্রাণমন্ত্রী
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
বাস্তব সমস্যা সমাধানে গবেষণায় জোর দেওয়ার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
এটিএন বাংলায় নৃত্য পরিবেশন করে প্রসংশিত ডাসারের ক্ষুদে শিল্পী বৃথা আরশী
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম : শিক্ষামন্ত্রী
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ