ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫



ইতিহাসের এই দিনে

আজ ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটিও বিশেষ গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন একনজরে জেনে নেয়া যাক, ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ আরও নানা বিষয়।

ঘটনাবলি

১৭৫৭ - মীরজাফর এর পুত্র মিরনের নির্দেশে মোহাম্মদী বেগ নামের ঘাতক সিরাজউদ্দৌলাকে ছুরিকাঘাতে হত্যা করে।
১৯১৯ - বিশ্বভারতীর যাত্রা শুরু হয়।

১৯২১ - মস্কোয় বিপ্লবী ট্রেড ইউনিয়নগুলোর আন্তর্জাতিক কংগ্রেস শুরু হয়।
১৯৪১ - মিত্রবাহিনীর কাছে সিরিয়ার আত্মসমর্পণ।
১৯৪৭ - ভারতবর্ষকে দু’টি ডেমিনিয়নে বিভক্ত করার জন্য ‘মাউন্টবাটেন পরিকল্পনা’ প্রকাশ।
১৯৫৩ - পৃথিবীর নবম উচ্চতম পর্বতশৃঙ্গ নাঙ্গা পর্বতের শীর্ষে একদল অস্ট্রীয় ও জার্মান অভিযাত্রী সর্বপ্রথম আরোহণ করেন।
১৯৬২ - আলজেরিয়া স্বাধীনতা লাভ।
১৯৭১ - ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, বাংলাদেশের বীরশ্রেষ্ঠ, ভারতীয় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ এ প্রবেশ করেন দেশের জন্য স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণ করতে।

জন্ম

১৭২৮ - স্কট স্থপতি রবার্ট অ্যাডাম।
১৮৫৪ - চেক সঙ্গীত স্রষ্টা লেইওস ইয়ানাচেক।
১৮৮৩ - ফ্রান্‌ৎস কাফকা, জার্মান ও চেক উপন্যাস ও ছোটগল্প লেখক।
১৯১২ - অজিতকৃষ্ণ বসু, একজন বাঙালি রসসাহিত্যিক, জাদুকর এবং সংগীতজ্ঞ।
১৯৪১ - আদুর গোপালকৃষ্ণন, আন্তর্জাতিকভাবে সমাদৃত ভারতীয় চলচ্চিত্র পরিচালক।
১৯৫২ - অমিত কুমার, ভারতীয় বাঙালি গায়ক, অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, চলচ্চিত্র প্রযোজক, সঙ্গীত প্রযোজক এবং সুরকার।
১৯৬২ - টম ক্রুজ, একজন বিখ্যাত ও জনপ্রিয় মার্কিন চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক।
১৯৮৪ - সৈয়দ রাসেল, বাংলাদেশি ক্রিকেট খেলোয়াড়।

মৃত্যু

১৯৩২ - স্বর্ণকুমারী দেবী, বাঙালি কবি ও সমাজকর্মী।
১৯৭১ - জিম মরিসন, মার্কিন সঙ্গীতশিল্পী।
১৯৯১ - ডলি আনোয়ার, বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী।
১৯৯৭ - বিশিষ্ট বাঙালি চিত্রশিল্পী রথীন মৈত্র।
২০০৯ - আলাউদ্দিন আল আজাদ, বাংলাদেশের খ্যাতিমান ঔপন্যাসিক, প্রাবন্ধিক, কবি, নাট্যকার, গবেষক।
২০২০ - সরোজ খান,বলিউডের প্রখ্যাত নৃত্য পরিচালক।

বাংলাদেশ সময়: ১৩:২৮:২২   ১৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গোল হজম করলেও জয় নিয়ে মাঠ ছাড়ল আর্জেন্টিনা
বাগেরহাটে শহর রক্ষাবাঁধের ড্রেন সচলকরণ কর্মসূচির উদ্বোধন
‘প্রিন্স’ দেখতে এসে কাচ্চি বিরিয়ানির স্বাদ মিস করতে চান না জ্যোতির্ময়ী
হরমুজ প্রণালীতে মানবিক করিডর খুলতে জাতিসংঘের বিশেষ টাস্কফোর্স গঠন
প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রকাশ করা হবে: মুক্তিযুদ্ধ মন্ত্রী
ভবদহের জলাবদ্ধতা নিরসনে খাল খনন উদ্বোধন
নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
এই পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয় : স্বরাষ্ট্রমন্ত্রী
দেশে হিলিয়াম গ্যাসের ঘাটতি নেই: স্বাস্থ্যমন্ত্রী
চার দিনের সফরে নিজ জেলায় পৌঁছেছেন রাষ্ট্রপতি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ