মুরাদনগরে ধর্ষণের ঘটনায় চার আসামি ৩ দিনের রিমান্ডে

প্রথম পাতা » আইন আদালত » মুরাদনগরে ধর্ষণের ঘটনায় চার আসামি ৩ দিনের রিমান্ডে
বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫



মুরাদনগরে ধর্ষণের ঘটনায় চার আসামি ৩ দিনের রিমান্ডে

কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনায় গ্রেফতার চারজনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর ১২টায় কুমিল্লার আমলি আদালত-১১ এর বিচারক মমিনুল হক তাদের রিমান্ড মঞ্জুর করেন। আসামিরা হলেন- সুমন, রমজান, মো. আরিফ ও মো. অনিক।

কুমিল্লা আদালত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদেকুর রহমান রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত ২৬ জুন রাতে কুমিল্লার মুরাদনগর উপজেলার পাঁচকিত্তা গ্রামে প্রবাসীর স্ত্রীকে ঘরে ঢুকে ধর্ষণ ও মারধরের ঘটনা ঘটে। এ সময় সুমন, রমজান, মো. আরিফ ও মো. অনিকসহ স্থানীয় কয়েকজন ওই নারীর ভিডিও ধারণ করে এবং ফজর আলী নামের ওই যুবককে বেদম মারধর করে।

শনিবার এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে এ ঘটনায় মামলা করেন ভুক্তভোগী নারী। পর্নোগ্রাফি আইনে ওই এলাকার চার যুবককে গ্রেফতার করে মুরাদনগর থানা পুলিশ।

এদিকে, ধর্ষণের ঘটনায় করা মামলায় স্থানীয় ফজর আলীকে গ্রেফতার করা হয়। তিনি বর্তমানে পুলিশ পাহারায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ১৩:৩২:১৬   ১৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


ময়মনসিংহে শাশুড়িকে হত্যার দায়ে জামাতার মৃত্যুদণ্ড
কিশোরীকে দেহব্যবসায় বাধ্য করার দায়ে ৭ বছরের কারাদণ্ড
কারাগারে আইভির জামিননামা এখনো পৌঁছায়নি
সব মামলায় আইভীর জামিন, মুক্তিতে বাধা নেই
ময়মনসিংহে কৃষক হত্যায় একই পরিবারের তিন সদস্যের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৩
লিগ্যাল এইড সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় সরকার : আইনমন্ত্রী
জামালপুরে ৩ পৃথক ধর্ষণ মামলার রায়, ৩ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের কারাদণ্ড
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন
আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড
শিরীন শারমিনের রিমান্ড ও জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ