জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে ওলামা মাশায়েখের মানববন্ধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে ওলামা মাশায়েখের মানববন্ধন
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫



জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে ওলামা মাশায়েখের মানববন্ধন

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ।

মঙ্গলবার (৮ জুলাই) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন তারা৷

মানববন্ধনে বক্তারা বলেন, মধ্যপ্রাচ্যসহ বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায়ের ওপর নিপীড়নের পরও সেসব জায়গায় নিঃশ্চুপ ভূমিকা পালন করেছে জাতিসংঘ। উল্টো বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মানুষের মূল্যবোধকে প্রশ্নবিদ্ধ করে এমন সব ইসলাম বিরোধী কার্যক্রম নির্বিঘ্ন করতে এখানে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক অফিস স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।

সংগঠনটির এমন বিতর্কিত কর্মকাণ্ড বন্ধ না হলে সামনে তীব্র আন্দোলন কর্মসূচি পালন করা হবে বলেও হুঁশিয়ারি দেন মানববন্ধনের বক্তারা। এসময় সরকারকে দেশের ইসলাম প্রিয় মানুষের পক্ষে থাকার আহ্বান জানান তারা।

বাংলাদেশ সময়: ১৫:৪৪:৩৫   ১৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
স্বাধীনতা দিবসে ৬টি জাহাজ উন্মুক্ত করল কোস্ট গার্ড
স্বাধীনতা দিবস জাতির গৌরব ও আত্মত্যাগের স্মারক: মান্নান
সকল শিশু ও নারীর জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চাই - সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
সত্যনিষ্ঠ ইতিহাস ও জনগণের ক্ষমতায়নই হবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ভিত্তি - সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
প্রীতি ম্যাচে ভিয়েতনামের কাছে ৩ গোলে হারল বাংলাদেশ
বাসের ধাক্কায় প্রাইভেটকারে থাকা একই পরিবারের চারজনসহ নিহত ৫
সৌদি আরবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত
মুম্বাইয়ে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ