ভারতীয় নার্সকে যে কারণে ফাঁসিতে ঝোলাচ্ছে ইয়েমেন

প্রথম পাতা » আন্তর্জাতিক » ভারতীয় নার্সকে যে কারণে ফাঁসিতে ঝোলাচ্ছে ইয়েমেন
বুধবার, ৯ জুলাই ২০২৫



ভারতীয় নার্সকে যে কারণে ফাঁসিতে ঝোলাচ্ছে ইয়েমেন

হয়নি শেষ রক্ষা। ইয়েমেনে ব্যবসায়িক অংশীদার তথা দেশটির এক নাগরিককে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত ভারতের কেরালার নার্স নিমিশা প্রিয়াকে আগামী ১৬ জুলাই ঝোলানো হবে ফাঁসিতে। এর মধ্য দিয়ে প্রায় এক দশক ধরে চলা আইনি লড়াই, ভারতের কূটনৈতিক চেষ্টা—সবই ব্যর্থ হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন মতে, কেরালার পালাক্কড় জেলার বাসিন্দা নিমিশা পেশায় একজন নার্স। স্বামী টমি থমাস ও মেয়েকে নিয়ে তিনি ২০০৮ সাল থেকে ইয়েমেনে থাকতেন। সেখানে একটি বেসরকারি হাসপাতালে কাজ করতেন প্রিয়া।

২০১৪ সালে স্বামী ও কন্যা ফিরে এলেও, নিজের ক্লিনিক খোলার স্বপ্ন নিয়ে ইয়েমেনে থেকে যান নিমিশা। সেই সময়েই তার পরিচয় হয় ইয়েমেনের নাগরিক তালাল আবদো মাহদির সঙ্গে।

মাহদি ক্লিনিক খোলায় প্রিয়াকে সাহায্য করার প্রতিশ্রুতি দেন। কারণ ইয়েমেনের আইন অনুযায়ী, কোনো বিদেশিকে ব্যবসা শুরু করতে হলে দেশের নাগরিককে অংশীদার করতে হয়। সেই মতো ২০১৫ সালে দু’জনে মিলে একটি ক্লিনিক শুরু করেন। কিন্তু ব্যবসায়িক সম্পর্কে শিগগিরই ফাটল ধরে।

নিমিশার পরিবারের অভিযোগ, ধীরে ধীরে নিমিশার সব টাকা আত্মসাৎ করেন মাহদি। তাকে মাদক সেবনে বাধ্য করা হয়, এমনকি পাসপোর্ট কেড়ে নেয়া হয় যাতে তিনি দেশে ফিরতে না পারেন।

নিমিশার পরিবারের দাবি, নিজের জব্দ থাকা পাসপোর্ট উদ্ধারের জন্য মাহদির শরীরে ঘুমের ওষুধের ইনজেকশন দিয়েছিলেন প্রিয়া। তবে অতিরিক্ত মাত্রার কারণে মাহদির মৃত্যু হয়।

বলা হচ্ছে, মাহদি আইনি নথিতে প্রিয়াকে স্ত্রী বলেও দাবি করেন, ফলে প্রশাসনিক সাহায্য পাওয়া কঠিন হয়ে দাঁড়ায় তার পক্ষে।

পরে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করার সময় প্রিয়াকে গ্রেফতার করা হয় এবং ২০১৮ সালে তাকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়। দীর্ঘ বিচারপর্বের পরে ইয়েমেনের আদালত তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন।

২০২৩ সালের ৩০ ডিসেম্বর ইয়েমেনের প্রেসিডেন্ট রাশাদ আল আলিমি সেই সাজায় অনুমোদন দেন। তখন থেকেই মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য সময়সীমা ছিল ৩০ জানুয়ারির মধ্যে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বারবার কূটনৈতিক স্তরে হস্তক্ষেপ করে নিমিশার ফাঁসি রদের চেষ্টা করেছিল। কিন্তু ইয়েমেনের আইনি প্রক্রিয়ায় কোনো ছাড় পাওয়া যায়নি। শেষ পর্যন্ত আগামী ১৬ জুলাই প্রিয়ার ফাঁসি কার্যকর হওয়ার কথা জানিয়ে দেয়া হয়েছে।

সূত্র: দ্য ওয়াল, এনডিটিভি

বাংলাদেশ সময়: ১৩:১০:৪৩   ২৮৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


সুবিধাজনক সময়ে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ হবে
তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৪ সেনার
পদত্যাগ করলেন এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং
ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ৮, আহত অন্তত ১৭
কলম্বিয়ায় বামপন্থীদের হত্যার ঘটনায় গণহত্যার অভিযোগে ৮ জনের বিচার শুরু
জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কে ইরানের প্রেসিডেন্ট
জলবায়ু ন্যায়বিচারে নতুন চুক্তির আহ্বান গুতেরেসের
শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নে আইন অনুযায়ী সমাধানের কথা জয়সওয়ালের
প্রথম দিনেই নেতানিয়াহু সরকারের বিতর্কিত আইন বাতিলের উদ্যোগ
পেজেশকিয়ানের ওপর চাপ বাড়াচ্ছে ইরানের কট্টরপন্থিরা, পররাষ্ট্রমন্ত্রীর অভিশংসন চায়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ