জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে শতভাগ পাস, সবাই জিপিএ-৫

প্রথম পাতা » ছবি গ্যালারী » জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে শতভাগ পাস, সবাই জিপিএ-৫
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫



জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে শতভাগ পাস, সবাই জিপিএ-৫

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের এসএসসি পরীক্ষায় সব পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এ কলে‌জ থেকে ৫৫ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর আড়াইটায় ক্যাডেট কলেজ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের এ সাফল্য বিগত কয়েক বছর ধরে অর্জিত ধারাবাহিক সাফল্যেরই অংশ। ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সঠিক দিক নির্দেশনা এবং কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন মোহাম্মদ আরিফুল হকের তত্ত্বাবধানে এ সাফল্য অর্জনে সক্ষম হয়েছে।

ক্যাডেট কলেজগুলো বরাবরই সুশৃঙ্খল শিক্ষা ব্যবস্থা এবং বহুমুখী সহ-পাঠ্যক্রমিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত। পরীক্ষার্থী ক্যাডেটবৃন্দ তাদের এ সাফল্যের পেছনে কলেজ কর্তৃপক্ষ, শিক্ষকবৃন্দ এবং বিশেষভাবে তাদের অভিভাবকবৃন্দের অকুণ্ঠ সহযোগিতার কথা উল্লেখ করে

কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন মোহাম্মদ আরিফুল হক আশা প্রকাশ করেন, জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের এ সাফল্যের ধারা ভবিষ্যতেও অক্ষুণ্ন থাকবে।

বাংলাদেশ সময়: ১৬:১৪:০৩   ২৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
দেশের লুপ্ত ইতিহাস ও সংস্কৃতি পুনরুদ্ধারে কাজ করছে সরকার : সংস্কৃতি মন্ত্রী
৫ বছরে ২০ হাজার কিমি খাল খনন করা হবে: ত্রাণমন্ত্রী
ডিশ ক্যাবল ব্যবসায়ী নাছির হত্যায় মামলা, গ্রেফতার ৪
জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই
শি’র সঙ্গে ‘চমৎকার বাণিজ্য চুক্তি’ হয়েছে : ট্রাম্প
তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ থাকবে : তথ্য প্রতিমন্ত্রী
দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের প্রথম সেমিকন্ডাক্টর রোডশো অনুষ্ঠিত
আওয়ামী লীগ শুধু বিতাড়িত হয়নি, রাজনীতিতে দেউলিয়া হয়ে গেছে : ভূমি প্রতিমন্ত্রী
গবেষণার প্রতিটি ধাপই নতুন জ্ঞান ও অভিজ্ঞতার জন্ম দেয় : বাণিজ্য মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ