নারায়ণগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬৬.৫২ শতাংশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬৬.৫২ শতাংশ
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫



নারায়ণগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬৬.৫২ শতাংশ

নারায়ণগঞ্জ জেলার ২০২৫ সালের এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

জেলা শিক্ষা অফিসার মো. আতিকুর রহমান জানিয়েছেন, চলতি বছর এসএস‌সি ও সমমান পরীক্ষায় সর্বমোট ৩২,৯৯৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে, যার মধ্যে উত্তীর্ণ হয়েছে ২১,৯৪৮ জন। গড় পাসের হার দাঁড়িয়েছে ৬৬.৫২ শতাংশ। মোট ১,৬৫৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
তিনি জানান, এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ পরীক্ষার্থী অংশ নেয় সদর উপজেলা থেকে। ১৩,৩১২ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৮,৪৪৩ জন, পাশের হার ৬৩.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৮২৫ জন। বন্দরে ৩,২১৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১,৯০৮ জন, পাশের হার ৫৯.৩৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৮৩ জন। সোনারগাঁওয়ে ৩,৮৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২,৪৫৯ জন উত্তীর্ণ হয়েছে, পাশের হার ৬৩.১৪ শতাংশ এবং ১৯৯ জন জিপিএ-৫ অর্জন করেছে। আড়াইহাজারে ৩,০৬৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১,৮০৬ জন, পাশের হার ৯৮.৯৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৯৪ জন। রূপগঞ্জে ৪,৭৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৩,৫৫৭ জন উত্তীর্ণ হয়েছে, পাশের হার ৭৪.১১ শতাংশ এবং ২৬১ জন পেয়েছে জিপিএ-৫।
দাখিল পরীক্ষায় ২,৯৫৪ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২,২৮৪ জন। পাশের হার ৭৭.৩১ শতাংশ। সদর উপজেলায় পাস করেছে ৬৬৮ জন, জিপিএ-৫ পেয়েছে ৩৬ জন। বন্দরে ৩২৪ জন উত্তীর্ণ এবং ৬ জন জিপিএ-৫ পেয়েছে। সোনারগাঁওয়ে ৩০৯ জন পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ৩৩ জন। আড়াইহাজারে পাস করেছে ৩০৬ জন এবং মাত্র ১ জন পেয়েছে জিপিএ-৫। রূপগঞ্জে পাস করেছে ৬৭৭ জন, জিপিএ-৫ পেয়েছে ১০ জন।
ভোকেশনাল শাখায় ১,৭৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১,৪৯১ জন। পাশের হার ৮৪.৮১ শতাংশ। সদর উপজেলায় পাস করেছে ৫৯৭ জন, জিপিএ-৫ পেয়েছে ২৯ জন। বন্দরে পাস করেছে ১২৪ জন, জিপিএ-৫ পেয়েছে ১৪ জন। সোনারগাঁওয়ে উত্তীর্ণ হয়েছে ২৫১ জন, জিপিএ-৫ পেয়েছে ১২ জন। আড়াইহাজারে পাস করেছে ২৩০ জন, জিপিএ-৫ পেয়েছে ২১ জন। রূপগঞ্জে উত্তীর্ণ হয়েছে ২৮৯ জন, জিপিএ-৫ পেয়েছে ২৯ জন।
জেলা শিক্ষা অফিসার মো. আতিকুর রহমান বলেন, “আমরা ফল বিশ্লেষণের ভিত্তিতে উপজেলাভিত্তিক পরিকল্পনা গ্রহণ করবো, যাতে আগামী বছরগুলোতে পাশের হার ও জিপিএ-৫ এর সংখ্যা আরও বাড়ে।”

বাংলাদেশ সময়: ১৭:৫৭:২২   ৭৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্লাস্টিক দূষণ কমাতে সদরে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব পানির বোতল বিতরণ
ক্যারিয়ারের ব্যস্ততম বছর শেষে সাময়িক বিরতিতে অ্যান হ্যাথাওয়ে
ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন দেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহায়তা করুন : ডিসি গাজীপুর
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
ভারতের সঙ্গে চুক্তি হলেই মোগলহাট স্থলবন্দর চালু হবে : ত্রাণমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার
‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উদ্‌যাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ