সাক্ষরতা সামাজিক বৈষম্য নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে: গণশিক্ষা উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সাক্ষরতা সামাজিক বৈষম্য নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে: গণশিক্ষা উপদেষ্টা
রবিবার, ১৩ জুলাই ২০২৫



সাক্ষরতা সামাজিক বৈষম্য নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে: গণশিক্ষা উপদেষ্টাপ্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সাক্ষরতা সামাজিক বৈষম্য নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আজ হবিগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত ‘প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে হবিগঞ্জ জেলার বিভিন্ন অংশীজনের সাথে দিনব্যাপী মতবিনিময় সভায়’’প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা যদি শিক্ষার্থীদের সঠিকভাবে সাক্ষর করে গড়ে তুলতে পারি তাহলে সামগ্রিক শিক্ষার মান বৃদ্ধি পাবে। পাশাপাশি, যদি সমাজের পশ্চাৎপদ অংশকে সাক্ষর করে গড়ে তোলা যায়, তাহলে তারা জীবনে অনেক এগিয়ে যাবে। যা সামাজিক বৈষম্য নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়ে মাতৃভাষা ও গণিতের উপর আরও গুরুত্ব দিতে হবে। প্রাথমিক বিদ্যালয়ের কোন শিক্ষার্থীকে যদি গণিত বিষয়ে যথাযথ ধারণা দেয়া যায়, তবে সেটা তার জীবনের জন্য একটি বড় ভিত্তি। এর ফলে সে নিজ উদ্যোগেই পড়তে পারবে এবং এগিয়ে যাবে।

অনুষ্ঠানে হবিগঞ্জ ও হাওর অঞ্চলের প্রাথমিক বিদ্যালয়গুলোর বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়। এ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, অনেক সমস্যার স্থানীয়ভাবেই সমাধান সম্ভব। কিন্তু, প্রকৃতপক্ষে যথাযথ উদ্যোগের অভাবে এসব সমস্যার সমাধান হয় না। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সহজেই সমস্যাগুলো সমাধান করা যায়।

হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব আবু তাহের মো. মাসুদ রানা, মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান, পরিচালক মোহাম্মদ কামরুল হাসান, সিলেট বিভাগের উপপরিচালক মো. নূরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২২:৩৩:৫৬   ২৪৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে মাদকের ভয়াবহ বিস্তারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ
বিস্ফোরক মামলায় আলফাডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মীম গ্রেপ্তার
কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী
সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার
পেজেশকিয়ানের ওপর চাপ বাড়াচ্ছে ইরানের কট্টরপন্থিরা, পররাষ্ট্রমন্ত্রীর অভিশংসন চায়
সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী
অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে : রাষ্ট্রপতি
সালিশ বৈঠকে সাংবাদিকের ওপর হামলায় মামলা
সরিষাবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ