জুলাই অভ্যুত্থানের সাহসী নারীদের ইতিহাস থেকে হারিয়ে যেতে দেবো না: শারমীন মুরশিদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » জুলাই অভ্যুত্থানের সাহসী নারীদের ইতিহাস থেকে হারিয়ে যেতে দেবো না: শারমীন মুরশিদ
সোমবার, ১৪ জুলাই ২০২৫



---

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, জুলাই অভ্যুত্থানের সাহসী নারীদের আমরা ইতিহাস থেকে হারিয়ে যেতে দেবো না। যতবার এ দেশে অন্যায় হবে, অবিচার হবে ততবার জুলাইয়ের জন্ম হবে, জুলাই কন্যারা প্রতিবার ধেয়ে আসবে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে জুলাই কন্যা দিবস উদ্‌যাপন উপলক্ষে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মানিক মিয়া অ্যাভিনিউতে জুলাই কন্যাদের নিয়ে রিকশা র‌্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি আজ এসব কথা বলেন।

সমাবেশে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, জুলাই কন্যা উমামা ফাতেমা, জুলাই শহীদ নাইমা সুলতানার মা, শহীদ নাফিসার বাবা জুলাই আন্দোলনে সহযোদ্ধা ও শহীদদের অনুভূতির কথা ব্যক্ত করেন।

সমাবেশে অন্যান্যের মধ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মমতাজ আহমেদ, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, জুলাই রিকশা চালক যোদ্ধা, বিভিন্ন শ্রেণি পেশার নারীরা উপস্থিত ছিলেন।

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা বলেন, জুলাই কন্যারা আমাদের অনুপ্রেরণা। এ জুলাইয়ে তোমরা তোমাদের এক একটা উজ্জ্বল শক্তিময় রূপে নতুন বাংলাদেশের সূচনা করেছো।

তিনি বলেন, জুলাই মানে অত্যাচারীর অবসান, অন্যায়ের অবসান, জুলাই মানে কন্যাদের, মেয়েদের মাথা উঁচু করে দাঁড়াবার সময়। জুলাই মানে আমি ভয় পাবো না, আমি প্রতিবার ধেয়ে ধেয়ে আসবো, যতবার অন্যায় হবে যতবার অবিচার হবে, ততবার জুলাইয়ের জন্ম হবে, জুলাইয়ের কন্যারা বারবার ফিরে আসবে।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ জুলাই কন্যাদের শপথবাক্য পাঠ করান।

বাংলাদেশ সময়: ২২:৪৬:৫২   ১৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফতুল্লায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ‘পেটকাটা রকি’ গ্রেফতার
কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের
তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে: সংস্কৃতি মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা ও মেধার বিকাশ ঘটাতে হবে : শিল্পমন্ত্রী
খেলাধুলাকে সারা দেশে ছড়িয়ে দিতে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ - তথ্যপ্রযুক্তি মন্ত্রী
শান্তিতে বিনিয়োগের মাধ্যমে বিশ্বে টেকসই উন্নয়ন প্রতিষ্ঠা সম্ভব - এলজিআরডি মন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
গরু ভুট্টা ক্ষেত খাওয়ায় সরিষাবাড়ীতে সংঘর্ষ, আহত ১১

News 2 Narayanganj News Archive

আর্কাইভ