সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ৬ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ৬ কোটি টাকার চোরাই পণ্য জব্দ
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫



সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ৬ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে ছয় কোটি টাকার চোরাই পণ্য জব্দ করা হয়েছে।

আজ শুক্রবার ভোররাতে দুই জেলার বিভিন্ন সীমান্তে এই অভিযান পরিচালনা করা হয়।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ব্যাটালিয়নের আওতাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় প্রতাপপুর, দমদমিয়া, শ্রীপুর, বিছনাকান্দি ও সোনালীচেলা বিওপির সদস্যরা চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, স্কিন ব্রাইট ক্রিম, সানগ্লাস, গরু এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করে।

এছাড়াও ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল গোয়াইনঘাট ও ফতেহপুর এলাকার মাঝামাঝি সারি নদীর পাশে একটি পরিত্যক্ত গোডাউনে অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনীর হরিপুর ক্যাম্পের সদস্যদের সহায়তায় বিপুল পরিমাণ ভারতীয় ফেয়ারনেস ক্রিম, আল্ট্রা ব্রাইট ক্রিম, স্কিন সাইন ক্রিম, বেটনোভেট এন ক্রিম ও জিলেট ব্লেড আটক করে। অভিযানে আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৬ কোটি টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা চলছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাই মালামাল জব্দ করা হয়েছে। এসব মালামালের ব্যাপারে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬:০৩:৫৪   ২১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার থাকতে হবে: ত্রাণমন্ত্রী দুলু
দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু: প্রাণিসম্পদ মন্ত্রী
কারারক্ষী ও আইনজীবীর পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২
আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী
দেশের বিচারব্যবস্থা এখনও দুর্বল: নাহিদ ইসলাম
সরকারের বিরুদ্ধে নয়, গণরায় বাস্তবায়নেই লংমার্চ
বার্সেলোনা ছেড়ে কাতারের ক্লাবে গেলেন স্প্যানিশ ফুটবলার
বরিশালে স্বচ্ছ প্রক্রিয়ায় ৫৭ জনের সরকারি চাকরিতে নিয়োগ
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ