জুলাই শহীদদের স্মরণে মহানগর বিএনপির মৌন মিছিল

প্রথম পাতা » ছবি গ্যালারী » জুলাই শহীদদের স্মরণে মহানগর বিএনপির মৌন মিছিল
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫



জুলাই শহীদদের স্মরণে মহানগর বিএনপির মৌন মিছিল

নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে মৌন মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। শুক্রবার (১৮ জুলাই) বিকেল চারটায় শহরের মিশনপাড়া হোসিয়ারি সমিতির সামনে থেকে কেন্দ্র ঘোষিত এ কর্মসূচি পালন করা হয়।

মিছিলে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

মিছিলে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদস্য অ্যাডভোকেট রফিক আহমেদ, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস এম আসলাম প্রমুখ।

মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “জুলাই বিপ্লবকারীদের মধ্যে আজ বিভেদ দেখা যাচ্ছে। যার সুযোগ নিচ্ছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। এর প্রমাণ আমরা পেয়েছি গোপালগঞ্জে। যারা জীবন দিয়ে আন্দোলন করেছে, তাদের প্রতি সম্মান রেখেই বলছি—এখনই সময় সবাই ঐক্যবদ্ধ হবার। ফ্যাসিস্টদের বাংলার মাটিতে পুনর্বাসনের সুযোগ আমরা দেব না।”

মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, “শহীদ জিয়ার পরিবার ও মহানগর বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র বন্ধ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।”

মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেন, “ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে আমরা গত ১৫ বছর ধরে লড়াই করছি। এখন আমরা স্বাধীনতার নতুন সন্ধিক্ষণে দাঁড়িয়ে। গণতান্ত্রিক নির্বাচনই হবে দেশের মুক্তির পথ। বিএনপিকে কেউ মুছে ফেলতে পারবে না। ৬০ লাখ নেতাকর্মী মামলা-হামলা-গুম খুনের শিকার হয়েও এখনো মাঠে আছে। দেশের জনগণ আমাদের সাথে ছিল, আছে এবং থাকবে।”

বাংলাদেশ সময়: ২২:১৯:০৯   ১৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন কর্পোরেশনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
বিএনপির সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সাক্ষাৎ
রূপপুরে চুল্লিতে দেওয়া হলো ইউরেনিয়াম, অপেক্ষা পারমাণবিক বিদ্যুতের
ফরিদপুর পূজা ‌উদযাপন ফ্রন্ট এর উদ্যোগে ভক্তদের মধ্যে ‌ প্রসাদ বিতরণ অনুষ্ঠিত
মামলা জট কমাতে লিগ্যাল এইডকে আরও কার্যকর করতে হবে: আইনমন্ত্রী
ফরিদপুরে ১১ দলীয় ঐক্যের বৈঠক অনুষ্ঠিত, ২ মে গণমিছিল সফল করার আহ্বান
সেনাপ্রধানের সঙ্গে ডিএসসিইউয়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ
আওয়ামী লীগ আমলে বিদ্যুৎ খাতে লাগামহীন দুর্নীতি হয়েছে : আন্দালিব রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ