খোলামেলা পোশাক পরে সমালোচনার মুখে মিমি

প্রথম পাতা » ছবি গ্যালারী » খোলামেলা পোশাক পরে সমালোচনার মুখে মিমি
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫



খোলামেলা পোশাক পরে সমালোচনার মুখে মিমি

কলকাতার তারকাদের মাঝে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অসংখ্য জনপ্রিয় সিনেমা দিয়ে দর্শকদের মন জয় করেছেন। শুধু তাই নয়, সিনেমায় তার চরিত্র-সাজ আশাকের প্রশংসাও রয়েছে বেশ।

কিন্তু এমন সাবলীল এই অভিনেত্রীকে হঠাৎই দেখা মিলল খোলামেলা অবতারে; যা দেখে রীতিমতো অনুরাগীদের সমালোচনার মুখে পড়েছেন।

মূলত, আসছে পুজায় মুক্তি পেতে চলেছে মিমি চক্রবর্তীর নতুন টলিউড সিনেমা ‘রক্তবীজ ২’। আর সেই ছবির শুটিংয়ের সময় তার বিকিনি পরিহিত কিছু ছবি এখন রীতিমতো ভাইরাল।

সেই ছবিতে দেখা যায়, নীল বিকিনি, খোলা ভেজা চুল, হাতে সোনালি ব্যান্ড—কখনও নীল জলে হাঁটু ডুবিয়ে বসে থাকা, কখনও স্কার্ফ হাতে সৈকতের ধারে হেঁটে যাওয়া—এইসব লুকে একেবারে অন্যরকম মিমিকে দেখে চমকে গেছেন নেটিজেনরা।

তবে প্রশংসার পাশাপাশি উঠেছে প্রশ্নও, ‘এ কি সেই মিমি, যিনি এক সময় বোঝে না সে বোঝেনা-র মতো ছবি দিয়ে দুই বাংলার মন জয় করেছিলেন!’ এক নেটিজেন লিখেছেন, ‘মিমিকে আগে খুব শ্রদ্ধা করতাম, এখন কী যেন হয়ে গেল!’ আবার কেউ কেউ তুলনা করছেন বলিউডের কিয়ারা আদভানি বা দীপিকা পাড়ুকোনের সঙ্গে; তবে নেতিবাচক অর্থে। তবে এই মুহূর্তে প্রশংসা ও সমালোচনার স্রোত, দুই দিকেই বইছে মিমির নতুন রূপকে ঘিরে।

২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ দিয়ে বড় পর্দায় পা রাখা মিমি চক্রবর্তী এরপর ‘বোঝে না সে বোঝেনা’ ছবির মাধ্যমে জনপ্রিয়তা পান। অভিনয়ের পাশাপাশি তিনি রাজনীতিতেও সক্রিয়। অভিনয়ে ১৩ বছর কাটিয়ে এবার ‘রক্তবীজ ২’–এর মাধ্যমে আবারও বড়পর্দায় চমক দিতে চলেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭:০৪:০১   ১৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফ্যাসিস্টদের বিচার আগে-এরপর জাতীয় পুনর্মিলন: ডেপুটি স্পীকার
বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা
রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
জামালপুরে মাদক ও অপরাধবিরোধী সামাজিক অভিযান, ৪ জন আটক, পুলিশে সোপর্দ
বোয়ালমারীতে তিন হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক
বিমানবন্দরে দায়িত্ব পালনে অবহেলা হলে কঠোর শাস্তি : বিমানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবসে লালমনিরহাটে আলোচনা সভা ও র‌্যালি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ