ফলার আঘাতে ভূমি মালিক আহত, সরিষাবাড়ীতে উত্তেজনা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফলার আঘাতে ভূমি মালিক আহত, সরিষাবাড়ীতে উত্তেজনা
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫



ফলার আঘাতে ভূমি মালিক আহত, সরিষাবাড়ীতে উত্তেজনা

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভোয়াইল ইউনিয়নের ভবানীপুর পূর্বপাড়া গ্রামে ভূমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এক সংঘর্ষে ভূমি মালিক আলামিন নামের এক ব্যক্তি ফলার আঘাতে গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে ভবানীপুর মৌজার ১৬ শতাংশ জমির পাট কাটতে যান ভূমি মালিক আলামিন। এ সময় প্রতিপক্ষ জাহাঙ্গীর আলম ও তার ভাড়াটিয়া লোকজন লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে তাকে বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষ চলাকালে জাহাঙ্গীর আলমের লোকজন আলামিনকে ফলা দিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরে আহতের পরিবার পরিজন ও স্থানীয় লোকজন আলামিনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।

আলামিনের পরিবারের অভিযোগ, একই ইউনিয়নের দোলভিটি গ্রামের মৃত ইসাহাক আলীর ছেলে জাহাঙ্গীর আলমের নেতৃত্বে তার সহযোগী ভাড়াটিয়া ফারুক হোসেন, ফিরোজ মিয়া, সুমন মিয়া, দেলোয়ার হোসেন সহ ১০-১৫ জন এই হামলায় অংশ নেয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল হাসান (রাশেদ) জানিয়েছেন, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২২:২৬:৫৫   ১৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফ্যাসিস্টদের বিচার আগে-এরপর জাতীয় পুনর্মিলন: ডেপুটি স্পীকার
বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা
রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
জামালপুরে মাদক ও অপরাধবিরোধী সামাজিক অভিযান, ৪ জন আটক, পুলিশে সোপর্দ
বোয়ালমারীতে তিন হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক
বিমানবন্দরে দায়িত্ব পালনে অবহেলা হলে কঠোর শাস্তি : বিমানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবসে লালমনিরহাটে আলোচনা সভা ও র‌্যালি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ