সরকারি ও বেসরকারি খাতের সমন্বয় চামড়া শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : শিল্প উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরকারি ও বেসরকারি খাতের সমন্বয় চামড়া শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : শিল্প উপদেষ্টা
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫



সরকারি ও বেসরকারি খাতের সমন্বয় চামড়া শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : শিল্প উপদেষ্টা

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, পরিবেশবান্ধব ট্যানারি ব্যবস্থা, আধুনিক মেশিনারিজ ও প্রযুক্তির ব্যবহার, দক্ষ মানবসম্পদ এবং সরকারি ও বেসরকারি খাতের সমন্বয় চামড়া শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আজ বিকেলে ঢাকায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে ‘নবম বাংলাদেশ লেদার এন্ড ফুটওয়্যার এক্সপো (বিএলএফ)-২০২৫’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন।

শিল্প উপদেষ্টা বক্তব্যের শুরুতেই মাইলস্টোন কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক জ্ঞাপন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

আদিলুর রহমান খান বলেন, চামড়া শিল্প বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিমুখী খাত। এই শিল্প জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি লাখো মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে। চামড়া, ফুটওয়্যার এবং চামড়াজাত পণ্যে মূল্য সংযোজনের সুযোগ বেশি। এই খাতে ব্যাকোয়ার্ড লিংকেজ ও ফরওয়ার্ড লিংকেজের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এই শিল্পে ২০৩০ সাল নাগাদ ৩৫-৪০ লাখ জনবলের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং ১২.৫০ বিলিয়ন ইউএস ডলার মূল্যমানের লেদার, লেদারগুডস্ এবং ফুটওয়্যার উৎপাদন ও রপ্তানি করার সম্ভাবনা রয়েছে।

শিল্প উপদেষ্টা আরো বলেন, এই মেলা উদ্যোক্তা, রপ্তানিকারক ও বিদেশি ক্রেতাদের মধ্যে একটি শক্তিশালী সেতুবন্ধন তৈরি করবে। যা বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ ও রপ্তানি আয় বৃদ্ধির সহায়ক হবে।

বাংলাদেশ ট্যানার্স এসোশিয়েশনের চেয়ারম্যান শাহিন আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিসিক চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব বেবী রাণী কর্মকার, ট্যানার্স এসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল মো. মিজানুর রহমান ও মোহাম্মদ আলী বাপ্পী।

বিসিক চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম তার বক্তব্যে চামড়া শিল্পের উন্নয়নে বিসিকের কার্যক্রম তুলে ধরেন।

তিন দিনব্যাপী (২৪-২৬ জুলাই) ‘নবম বাংলাদেশ লেদার এন্ড ফুটওয়্যার এক্সপো (বিএলএফ) ২০২৫’-এ ১৪টি দেশের বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠান ১৪৮ টি স্টল নিয়েছে। এই মেলায় আধুনিক ট্যানিং ও ফিনিশিং মেশিনারিজ, চামড়া, চামড়াজাত পণ্যসামগ্রী ও যন্ত্রাংশ এবং ট্যানারির প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ২২:৩০:০৩   ১৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফ্যাসিস্টদের বিচার আগে-এরপর জাতীয় পুনর্মিলন: ডেপুটি স্পীকার
বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা
রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
জামালপুরে মাদক ও অপরাধবিরোধী সামাজিক অভিযান, ৪ জন আটক, পুলিশে সোপর্দ
বোয়ালমারীতে তিন হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক
বিমানবন্দরে দায়িত্ব পালনে অবহেলা হলে কঠোর শাস্তি : বিমানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবসে লালমনিরহাটে আলোচনা সভা ও র‌্যালি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ