সুনামগঞ্জে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সুনামগঞ্জে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫



সুনামগঞ্জে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সুনামগঞ্জ সীমান্ত দিয়ে চোরাই পথে আসা ১ কোটি টাকার বেশি ভারতীয় শাড়ি, লেহেঙ্গা এবং থান কাপড় জব্দ করেছে বিজিবি।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে জেলার মধ্যনগর উপজেলা কির্তনছড়া এলাকায় অভিযান চালিয়ে পণ্যগুলো জব্দ করা হয়।
বিজিবি জানায়, সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি মধ্যনগর উপজেলার ১ নম্বর বংশীকুন্ডা ইউনিয়নের কির্তনছড়া নামক স্থানে পরিত্যক্ত ঘরে একটি অভিযান চালিয়ে ভারতীয় ৭১২ পিস শাড়ি, ২০ পিস লেহেঙ্গা এবং ১২০০ গজ থান কাপড় জব্দ করে। যার আনুমানিক সিজার মূল্য এক কোটি এক লাখ ৫৮ হাজার টাকা।

এ ব্যাপারে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি জানিয়েছেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় শাড়ি, লেহেঙ্গা ও থান কাপড় শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৫৩:২৪   ১৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
চট্টগ্রামের বড় প্রকল্পগুলোর কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে : গণপূর্তমন্ত্রী
দেশে যত অপকর্ম হচ্ছে সব জামায়াত করছে: দুদু
বাংলাদেশ থেকে চিকিৎসক ও থেরাপিস্ট নেবে মালদ্বীপ, ওষুধ আমদানির আগ্রহ
নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠনকে ফায়ার সেফটি সরঞ্জাম দিল সদর উপজেলা প্রশাসন
ফরিদপুরে ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন অনুষ্ঠিত
কুরবানির চামড়া সংরক্ষণ করে অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখা সম্ভব: কৃষিমন্ত্রী
যুক্তরাজ্যে আইসেসকো’র সংলাপে শিক্ষামন্ত্রী, নারী শিক্ষার প্রসারে বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ