ভারত কখনো আমাদের ভালো চায়নি : এটিএম আজহার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভারত কখনো আমাদের ভালো চায়নি : এটিএম আজহার
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫



ভারত কখনো আমাদের ভালো চায়নি : এটিএম আজহার

জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ভারত কখনো আমাদের ভালো চায়নি। সব সময় ক্ষতি করার চেষ্টা করে আমাদের।

তিনি বলেন, ‘দেশটি (ভারত) সব সময় নিজের স্বার্থটাই সবার আগে দেখে। কখনো বাংলাদেশের স্বার্থ বিবেচনা করেনি।’

বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুরের বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের ঝাড়ুয়ার বিল এলাকায় সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এটিএম আজহার এসব কথা বলেন।

আজহারুল ইসলাম বলেন, ভারতের নীল নকশায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রধান স্বৈরাচার খুনি হাসিনা একে একে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে গ্রেপ্তার করে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে নেতৃত্ব শূন্য করার পাঁয়তারা করেছিল। কিন্তু আল্লাহর রহমতে সেটা করতে পারেনি।

তিনি বলেন, লগি বৈঠা দিয়ে প্রকাশ্যে আমাদের নেতাদেরকে হত্যা করে লাশের উপর উল্লাস করেছিল আওয়ামী লীগ। তারপরেও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা দমে যায়নি। আমাদের দামাল ছেলেরা জুলাই আগস্টে নিজের জীবন দিয়ে খুনি হাসিনা ও তার দোসরদের শায়েস্তা করেছে।

ইউনিয়ন সভাপতি শামসুল ইসলাম মিলিটারির সভাপতিত্বে সুধী সমাবেশে আরো বক্তব্য রাখেন রংপুর জেলা জামায়াতের আমীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যাপক গোলাম রব্বানী, বদরগঞ্জ উপজেলা আমীর কামরুজ্জামান, সেক্রেটারি মাওলানা মিনহাজুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৬:৫৭:৫৩   ২১৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৌদি আরবের যুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
আরএমজি খাতে সক্ষমতা বাড়াতে সবুজ বিনিয়োগের ওপর গুরুত্বারোপ
আলফাডাঙ্গায় আকাশ মিয়ার পরিবারের সদস্যের কাছে ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন ছিরু খন্দকারসহ পরিবারের সদস্যরা
অটোরিকশা ডাম্পিংয়ে চাঁদাবাজি বন্ধে হুঁশিয়ারি, চালকদের প্রশিক্ষণ দেবে নাসিক
ন্যায়বিচার প্রতিষ্ঠায় ক্ষমতার নয়, নীতির চর্চা করতে হবে — ডেপুটি স্পীকার
শিশুদের বইপড়া, খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় উদ্বুদ্ধ করার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী
শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী
মানসিক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বরাদ্দ ও গবেষণা বাড়ানোর ওপর জোর স্বাস্থ্যমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ