জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার যেন সুবিচার পায় সেজন্য আমাদের সোচ্চার হতে হবে : তথ্য সচিব

প্রথম পাতা » ছবি গ্যালারী » জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার যেন সুবিচার পায় সেজন্য আমাদের সোচ্চার হতে হবে : তথ্য সচিব
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫



জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার যেন সুবিচার পায় সেজন্য আমাদের সোচ্চার হতে হবে : তথ্য সচিব

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার যেন সুবিচার পায় সে বিষয়ে আমাদের সোচ্চার হতে হবে।

আজ মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। তথ্য অধিদফতর এই অনুষ্ঠানের আয়োজন করে।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে সচিব বলেন, গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার এবং আহতদের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরতে হবে। এ ক্ষেত্রে তথ্য সার্ভিসের কর্মকর্তাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

গুজব ও অপতথ্যের ব্যাপকতা প্রসঙ্গে তিনি বলেন, গুজব ও অপতথ্য প্রতিরোধ করা বর্তমান সময়ের বড়ো চ্যালেঞ্জ। তিনি গুজব ও অপতথ্য প্রতিরোধে তথ্য সার্ভিসের কর্মকর্তাদের আরও দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কাউসার আহাম্মদ।

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে তথ্য অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:২৪:২৮   ১৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃবৃন্দের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রূপগঞ্জে অপহৃত শিশু গাইবান্ধা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২
বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান
বাংলাদেশে জাপানের বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কো প্রতিনিধির সাক্ষাৎ
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৮৭ বিলিয়ন ডলার : সংসদে অর্থমন্ত্রী
নারায়ণগঞ্জে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
ঢাকার ৪০টি ও দেশের ৪০০টির বেশি গুরুত্বপূর্ণ স্থানে ৫জি সেবা চালু : মন্ত্রী
সরকার কৃত্রিম সংকট বা কারসাজি বরদাশ্ত করবে না - বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ