পুরুষরাও পুরুষতন্ত্রের শিকার, বললেন ফাতিমা সানা শেখ

প্রথম পাতা » ছবি গ্যালারী » পুরুষরাও পুরুষতন্ত্রের শিকার, বললেন ফাতিমা সানা শেখ
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫



পুরুষরাও পুরুষতন্ত্রের শিকার, বললেন ফাতিমা সানা শেখ

বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখ। আমির খানের প্রাক্তন প্রেমিকা হিসেবেও সকলের কাছে পরিচিত তিনি। লিঙ্গ সমতা নিয়ে আগেও বহুবার কথা বলেছেন ফাতিমা। এবার জানালেন, শুধু নারীরাই নন, পুরুষরাও অনেক সময় পুরুষতন্ত্রের শিকার হন।

সম্প্রতি ‘মেট্রো ইন দিনো’ এবং ‘আপ য্যায়সা কোই’ ছবিতে অভিনয় করেছেন ফাতিমা। দ্বিতীয় ছবিতে একজন প্রগতিশীল বাঙালি নারীর চরিত্রে দেখা গেছে তাকে, যেখানে তার বিপরীতে ছিলেন আর মাধবন।

ছবির গল্প ঘিরে পুরুষতান্ত্রিক মানসিকতার প্রসঙ্গে ফাতিমা বলেন, ‘বিষাক্ত সম্পর্কে পুরুষেরাও থাকেন। কিন্তু অদ্ভুত বিষয় হল, কোনো বিষাক্ত সম্পর্ক থেকে বেরিয়ে আসার পরে নিজেদের কথা জানালে তাদের নিয়ে হাসাহাসি করা হয়। এটাও পুরুষতন্ত্রের একটা দিক। তার কারণ, পুরুষতন্ত্রই শিখিয়ে দিয়েছে, পুরুষদের কাঁদতে নেই।’

সম্পর্কে দু’জনের বোঝাপড়া নিয়েও কথা বলেছেন ফাতিমা। তিনি বলেন, ‘সম্পর্কে সমতা বজায় রাখা খুব জরুরি। আমাকে পুরুষ হয়ে উঠতে হবে না। আমি নিজের নারী সত্ত্বা ধরে রাখতে চাই।

আর আমার সঙ্গে যে পুরুষ থাকবেন, তিনিও যেন তার মতোই থাকেন। আমরা পরস্পরকে কখনোই বদলে ফেলতে চাইব না। কারণ, নিজেদের বৈশিষ্ট্যগুলির জন্যই আমরা পরস্পরকে ভালোবেসেছি। তাই প্রথমে পরস্পরকে সম্মান করাটা জরুরি।’

ফাতিমা ১৯৯৭ এ নির্মিত কামাল হাসানের চলচ্চিত্র ‘চাচী ৪২০’-এ অভিনয়ের মাধ্যমে বলিউড চলচ্চিত্রাঙ্গনে আত্মপ্রকাশ করেন। এরপর তিনি যথাক্রমে কমেডি চলচ্চিত্র বিট্টু বস (২০১২), রোমান্টিক চলচ্চিত্র আকাশ বাণী (২০১৩) এবং অনুপ্রেরণমূলক চলচ্চিত্র দঙ্গল (২০১৬) অভিনয় করেন।

বাংলাদেশ সময়: ১১:১৩:১৩   ২০৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চরভদ্রাসনে পদ্মার অবৈধ বাঁধ উচ্ছেদ, পুড়িয়ে ধ্বংস ২০টি চায়না জাল
আইনজীবীদের মানবিকতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আইনমন্ত্রীর
ভূমি অফিসে অতিরিক্ত অর্থ আদায় বন্ধের নির্দেশ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের
আমদানি কমিয়ে কৃষিপণ্য রফতানিতে সক্ষমতা বাড়াতে চায় সরকার
স্কাউটিং তরুণদের মাদক ও সামাজিক বৈষম্য থেকে দূরে রাখে: ত্রাণমন্ত্রী
শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী
মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সমন্বিত উদ্যোগ জরুরি
‎দেশের জন্য প্রাণ দিলেন তিতাস,স্বজনদের আহাজারিতে ভারী নগরকান্দার আকাশ
সৌদি-পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে তুরস্কের পার্লামেন্টের সায়
বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে বাস্তবমুখী পদক্ষেপ নিচ্ছে সরকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ