জুলাই স্মৃতি স্তম্ভে শহীদদের প্রতি মাসুদুজ্জামানের পক্ষে শ্রদ্ধা

প্রথম পাতা » ছবি গ্যালারী » জুলাই স্মৃতি স্তম্ভে শহীদদের প্রতি মাসুদুজ্জামানের পক্ষে শ্রদ্ধা
মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫



---

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জ-৫ আসনের রাজনীতিবিদ ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদ এর নেতৃত্বে জুলাই স্মৃতি স্তম্ভে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন ।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৮টায় নারায়ণগঞ্জের হাজীগঞ্জে অবস্থিত জুলাই স্মৃতি স্তম্ভে এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বিএনপির নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক মনির হোসেন সরদার, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ার হোসেন আনু, মহানগর বিএনপির সদস্য মো. ফারুক হোসেন, অ্যাডভোকেট বিল্লাল হোসেন, মো. আলমগীর হোসেন, মো. সাইফুল ইসলাম রিপন, মো. ফারুক আহম্মেদ রিপন, মো. মনোয়ার হোসেন শোখন, মহানগর কৃষক দলের সভাপতি এনামুল খন্দকার স্বপন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. সাখাওয়াত ইসলাম রানা, যুবদলের সাবেক নেতা সারোয়ার মুজাহিদ মুকুল, মো. সরকার আলম, ইছাল উদ্দিন মাহমুদ, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।

নেতারা জানান, গণ-অভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদদের স্মরণ করেই এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। তাদের রক্তের বিনিময়েই দেশে স্বৈরাচার পতনের সূচনা হয়েছিল বলে মন্তব্য করেন তারা।

বাংলাদেশ সময়: ১৬:২৯:৪৫   ২৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জ্বালানি সংকট আওয়ামী লীগ সরকারের ‘ভুল নীতির’ ফল
পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনা দারিদ্র্য দূরীকরণে ভূমিকা রাখতে পারে : ধর্মমন্ত্রী
প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
শিক্ষা শুধু ফলাফলের জন্য নয়, নৈতিকতা ও মূল্যবোধ অর্জনই আসল উদ্দেশ্য: জেলা প্রশাসক মোঃ রায়হান কবির
তিন মাস আগে স্ত্রী, এবার চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা জলিল মোল্যা
সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ গাড়িচালকদের অদক্ষতা ও পথচারীদের অসচেতনতা: সড়ক মন্ত্রী
সাইফুর রহমান শুধু বিএনপির গৌরব নন, জাতির সম্পদ : রিজভী
দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী
চিকিৎসা ব্যবস্থাকে আন্তর্জাতিকমানে উন্নীত করতে হবে - সমাজকল্যাণ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ