ফরিদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫



ফরিদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

ফরিদপুরে জুলাই শহীদদের কবরে পুস্পস্তবক অর্পণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলার ৪ জন ও ভাঙ্গার ২ শহীদের কবরে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।

শহরের গোয়ালচামটে শহীদ জান শরীফ মিঠুর কবরে ফুলেণ শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোহম্মদ কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার মোঃ আব্দুল জলিলসহ প্রশাসনের কর্মকর্তা। এছাড়া নানা সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

পরে শহরের গোয়ালচামট মডেল মসজিদের সামনে থেকে বাংলাদেশ জামায়াত ইসলামের উদ্যোগে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে আবার ইমামুদ্দিন স্কয়ারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এছাড়াও শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়াসহ শহরের কবি জসিমউদ্দীন হলে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মিলন হয়। এ সময় জুলাই নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:৩৫:৪৬   ১৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শিক্ষা শুধু ফলাফলের জন্য নয়, নৈতিকতা ও মূল্যবোধ অর্জনই আসল উদ্দেশ্য: জেলা প্রশাসক মোঃ রায়হান কবির
তিন মাস আগে স্ত্রী, এবার চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা জলিল মোল্যা
সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ গাড়িচালকদের অদক্ষতা ও পথচারীদের অসচেতনতা: সড়ক মন্ত্রী
সাইফুর রহমান শুধু বিএনপির গৌরব নন, জাতির সম্পদ : রিজভী
দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী
চিকিৎসা ব্যবস্থাকে আন্তর্জাতিকমানে উন্নীত করতে হবে - সমাজকল্যাণ মন্ত্রী
মানসম্মত ও অর্থবহ কানেক্টিভিটিই সরকারের মূল লক্ষ্য - আইসিটি মন্ত্রী
প্রফেসর ড. কাকলী মুখোপাধ্যায় ব্রেইন স্ট্রোকে আক্রান্ত, আইসিইউতে চিকিৎসাধীন
ভাঙ্গায় সড়ক দুর্ঘটনার ভয়াবহ চিত্র: ৮ মাসে প্রাণ গেল ৫২ জনের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ