জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সরিষাবাড়ীতে শ্রদ্ধাঞ্জলি

প্রথম পাতা » ছবি গ্যালারী » জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সরিষাবাড়ীতে শ্রদ্ধাঞ্জলি
মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫



জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সরিষাবাড়ীতে শ্রদ্ধাঞ্জলি

জামালপুর প্রতিনিধি : ২০২৪ সালের মহান জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মোকলেছুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে সরিষাবাড়ী উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে উপজেলার মহাদান ইউনিয়নের হিরণ্যবাড়িতে অবস্থিত শহীদের কবরস্থানে এই শ্রদ্ধাঞ্জলি ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহসিন উদ্দিনের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তারা শহীদের কবর জিয়ারত করেন। এ সময় সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান রাশেদের নেতৃত্বে বাংলাদেশ পুলিশের একটি দল পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে। পরে উপস্থিত সকলে শহীদ মোকলেছুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ায় অংশ নেন।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা নাহিদা ইয়াসমিন, উপজেলা মৎস্য কর্মকর্তা দেবযানী ভৌমিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোপাল চন্দ্র রায়, এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটির সদস্য সচিব সাবের হোসেন বিপুলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

শহীদ পরিবারের সদস্য ও স্থানীয় জনসাধারণ এই ধরনের উদ্যোগের প্রশংসা করে বলেন যে, এটি নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।

বাংলাদেশ সময়: ২১:০৭:৩৪   ২৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা দেবে সরকার : ত্রাণমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দরকার সহনশীল অর্থনীতি : পরিবেশমন্ত্রী
চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদনে জোর বাণিজ্যমন্ত্রীর
সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
রূপগঞ্জে পরিত্যক্ত দোকান থেকে ৫৯০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪
সিদ্ধিরগঞ্জে সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন নাসিক প্রশাসকের
বিদ্যুৎ খাতে অর্থায়ন বাড়াতে চীনা ব্যাংকের প্রতি আহ্বান জ্বালানিমন্ত্রীর
সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান বাবুল মিঞা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ