সরিষাবাড়ীতে বিএনপির উদ্যোগে পালিত হলো ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে বিএনপির উদ্যোগে পালিত হলো ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’
মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫



সরিষাবাড়ীতে বিএনপির উদ্যোগে পালিত হলো ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা বিএনপির উদ্যোগে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে এক বর্ণাঢ্য বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভা চত্বর থেকে এই বিজয় মিছিল শুরু হয়। জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে বাউসি পপুলার চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টুর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি এ কে এম ফয়জুল কবির তালুকদার শাহীন এবং জেলা বিএনপির জলবায়ু বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল।

সমাবেশে বক্তারা বলেন, দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপিকে নিয়ে অতীতে যেমন নানা ষড়যন্ত্র হয়েছে, বর্তমানেও তেমনই ষড়যন্ত্র চলছে। তবে এসব ষড়যন্ত্রকারীরা কখনোই সফল হতে পারেনি এবং ভবিষ্যতেও সফল হতে পারবে না। সমাবেশ থেকে বক্তারা দ্রুত একটি নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান।

বাংলাদেশ সময়: ২১:০৪:২৭   ২৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ভাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫ ফার্মেসিকে ৪৩ হাজার টাকা জরিমানা
পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী
পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী
খরা সহনশীলতা জোরদারে আঞ্চলিক সহযোগিতা, ন্যায্য পানি বণ্টন ও প্রযুক্তি হস্তান্তরের আহ্বান পরিবেশ মন্ত্রীর
ঈদে মিলাদুন্নবীতে দেশজুড়ে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা
জয়সোয়ালের আগ্রাসনে ক্ষুদ্ধ ভারতের সাবেক ক্রিকেটাররা
সিউকের যাত্রা শুরু সমন্বয়হীনতা যেন উন্নয়নের বাধা না হয়: সিলেটে বাণিজ্যমন্ত্রী
ভারতীয় আগ্রাসনের বিষয়ে আরও বেশি সজাগ থাকব: পানিসম্পদ মন্ত্রী
‘শাহরুখ খান আমার স্বপ্নের পুরুষ’
অনির্দিষ্টকালের জন্য বরিশাল থেকে সব ধরনের যান চলাচল বন্ধ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ