নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি
মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫



নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি

জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, “প্রধান উপদেষ্টা দুইটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন। একটি জুলাই ঘোষণাপত্র, আরেকটি জাতির উদ্দেশে ভাষণে নির্বাচনের সময় ঘোষণা। আমরা দুটোকেই স্বাগত জানাই।”

মঙ্গলবার (৫ আগস্ট) রাতে গুলশানে সাংবাদিকদের সঙ্গে প্রাথমিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “জুলাই ঘোষণাপত্রে যেসব ঘোষণা রাষ্ট্রীয়ভাবে এবং সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং যথাযোগ্য জায়গায় সংবিধানে সেটা স্থাপন করা হবে সেই প্রতিশ্রুতি আমরা আগেও দিয়েছিলাম এবং জুলাইয়ের যোদ্ধাদের জুলাই শহিদদের ছাত্র গণঅভ্যুত্থানের যারা শহিদ হয়েছেন তাদের জাতীয় বীরের মর্যাদা দেওয়াটা সমুচিত হয়েছে। সেটা আমাদের প্রাণের দাবি এবং যারা আহত হয়েছেন যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের বিভিন্নভাবে আইনি সুরক্ষা সহযোগিতা এবং রাষ্ট্রীয়ভাবে সহযোগিতার প্রতিশ্রুতি…তিনি যেমন দিয়েছেন সারা জাতি দিয়েছে আমরাও দিচ্ছি।”

প্রধান উপদেষ্টা: ফেব্রুয়ারিতে রোজার আগেই নির্বাচনপ্রধান উপদেষ্টা: ফেব্রুয়ারিতে রোজার আগেই নির্বাচন

তিনি আরও বলেন, “আগামী দিনে আমাদের নির্বাচনে মানুষের ভোটাধিকার প্রয়োগের জন্য যে পরিবেশ সৃষ্টির জন্য প্রধান উপদেষ্টা যেসব পরামর্শ দিয়েছেন সেটা অবশ্যই পরিধানযোগ্য। তিনি ঘোষণা দিয়েছেন নির্বাচন কমিশনের কাছে তিনি চিঠি পাঠাবেন। আগামী ২০২৬ এর ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরু হওয়ার আগে নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা নেবেন। অবশ্যই নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবেন যথাসময়ে।”

তিনি বলেন, “কিন্তু প্রধান উপদেষ্টা আজকে যেই নির্দেশনা দিয়েছেন তার ঘোষণার মধ্যদিয়ে এবং চিঠি দেবেন নির্বাচন কমিশনকে যা বলেছেন সেই ঘোষণার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম এবং পুরো জাতি অপেক্ষা করছিল। এর মধ্যদিয়ে বাংলাদেশে যে নির্বাচন অনুষ্ঠান নিয়ে যে একটি দোদুল্যমানটা ছিল বলে অনেকে মনে করছিলেন, সেটা রইলো না।”

বাংলাদেশ সময়: ২৩:১৬:৫০   ২৭৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সালথায় ঘরের আড়ায় মিলল ২৮ বছর বয়সী নারীর মরদেহ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দালাল নির্ভরতা ও হয়রানি বন্ধে ভূমি অফিসে কেন্দ্রীয় মনিটরিং ব্যবস্থা নেওয়া হয়েছে : ভূমিমন্ত্রী
দক্ষ জনশক্তি ও নতুন শ্রমবাজার সম্প্রসারণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা সরকারের : প্রবাসীকল্যাণ মন্ত্রী
ভাষাসৈনিক এম আবু বকর সিদ্দিকীর ২৩তম মৃত্যুবার্ষিকী ১২ নভেম্বর
আগুনে ক্ষতিগ্রস্ত মাদ্রাসায় ১০ লাখ টাকা অনুদানের আশ্বাস মামুনের
শিক্ষার মানোন্নয়নে সহশিক্ষা কার্যক্রম ও শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ জরুরি: ডেপুটি স্পিকার
চলতি অর্থবছরে সারে ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি : কৃষিমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ