জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার ও খনন কর্মসূচি শুরু

প্রথম পাতা » ছবি গ্যালারী » জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার ও খনন কর্মসূচি শুরু
বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫



জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার ও খনন কর্মসূচি শুরু

নারায়ণগঞ্জে জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার ও খনন কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে ফতুল্লার ওয়াপদাপুল এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে ‘ডিএনডি প্রকল্পভুক্ত’ এলাকায় সাইনবোর্ড স্থাপন, লিফলেট বিতরণ ও মাইকিংয়ের মাধ্যমে জনসচেতনতামূলক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুভ আহম্মেদ। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন, নারায়ণগঞ্জ সদর উপজেলার ইউএনও মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জেলা প্রশাসক বলেন, ‘নারায়ণগঞ্জ শহরে মোট ৯২ কিলোমিটার খাল রয়েছে, যার মধ্যে ১৭ কিলোমিটার খাল অবৈধ দখলে রয়েছে। সেসব দখলদার উচ্ছেদ করে খালের স্বাভাবিক পানি প্রবাহ ফিরিয়ে আনা হবে। পাশাপাশি এসব খালকে মাছের অভয়ারণ্য হিসেবেও গড়ে তোলা হবে।’

তিনি আরও জানান, এই উদ্যোগের মাধ্যমে শুধু জলাবদ্ধতা নয়, পরিবেশগত ভারসাম্য রক্ষার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের কার্যক্রম চলবে বলে জানান জেলা প্রশাসক।

বাংলাদেশ সময়: ২২:৪৬:৩৮   ৩৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দেশের কোথাও সারের কোন ঘাটতি নেই: সমাজকল্যানমন্ত্রী
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: আমিনুল হক
ইউএস ওপেনের ফাইনালে সাবালেঙ্কা ও রিবাকিনা
বিমানবন্দরে ৭৪ ভরি স্বর্ণালংকারসহ আটক ৩
নান্দাইলে গার্ডার ব্রিজ অ্যাপ্রোচ সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন তথ্য প্রতিমন্ত্রী
অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত
তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে : প্রতিমন্ত্রী নুর
শিক্ষার মান বাড়লেই বদলাবে বাংলাদেশ - দুলু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ