‘শ্রেষ্ঠ জেলা প্রশাসক’ সম্মাননা পেলেন ডিসি জাহিদুল

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘শ্রেষ্ঠ জেলা প্রশাসক’ সম্মাননা পেলেন ডিসি জাহিদুল
বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫



‘শ্রেষ্ঠ জেলা প্রশাসক’ সম্মাননা পেলেন ডিসি জাহিদুল

কর্ম দক্ষতা, জনকল্যাণমুখী ও মানবিক কার্যক্রমে বিশেষ ভূমিকার জন্য বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট কর্তৃক ‘শ্রেষ্ঠ জেলা প্রশাসক’ সম্মাননা পেয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এক অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেওয়া হয়।

সংগঠনের চেয়ারম্যান মফিজুর রহমান সোহেল ও যুগ্ম মহাসচিব এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ এই সম্মাননা হস্তান্তর করেন। বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট জানায়, ‘শ্রেষ্ঠ জেলা প্রশাসক’ সম্মানটি দেওয়া হয়েছে তার জনসেবা, উন্নয়নমূলক কাজ এবং কর্মক্ষেত্রে দক্ষতার স্বীকৃতি হিসেবে। এই সম্মাননার মাধ্যমে অন্যদেরও জনকল্যাণমুখী কাজে উৎসাহিত করা হবে বলে তারা আশা প্রকাশ করেন।

ট্রাস্টের পক্ষ থেকে বলা হয়েছে, একটি জেলার উন্নয়নে জেলা প্রশাসকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সরকারের প্রতিনিধি হিসেবে জেলার সার্বিক কার্যক্রম তত্ত্বাবধান করেন এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে নেতৃত্ব দেন। জনগণের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করা এবং সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য তার প্রচেষ্টা প্রশংসার দাবি রাখে। তাই কর্ম দক্ষতা ও জনকল্যাণমুখী কার্যক্রমে বিশেষ ভূমিকার জন্য তাকে এই গুরুত্বপূর্ণ স্বীকৃতি প্রদান করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৪১:২৫   ৩৪৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শিশুদের বইপড়া, খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় উদ্বুদ্ধ করার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী
শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী
মানসিক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বরাদ্দ ও গবেষণা বাড়ানোর ওপর জোর স্বাস্থ্যমন্ত্রীর
বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী
আলফাডাঙ্গায় তারুণ্যের উল্লাসে, ব্যান্ডের তালে তালে ও স্লোগানে স্লোগানে জমকালো আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জামালপুরে ২০০ পিস ইয়াবাসহ ৫ জন গ্রেফতার
সরিষাবাড়ীতে ছাইতানি বিলে মাসব্যাপী ড্রেজিং, প্রশাসনের নীরবতায় ক্ষুব্ধ এলাকাবাসী
শিক্ষার্থীদের হাত ধরেই গড়ে উঠবে বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ: ডেপুটি স্পিকার কায়সার কামাল
নগরকান্দায় শিশু ধর্ষণচেষ্টা, আসামির ৫ বছরের কারাদণ্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ