আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের নেতৃত্বে হুমায়ূন-আনোয়ার

প্রথম পাতা » ছবি গ্যালারী » আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের নেতৃত্বে হুমায়ূন-আনোয়ার
মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫



আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের নেতৃত্বে হুমায়ূন-আনোয়ার

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচন ২০২৫-২০২৬ সালের জন্য বিএনপি সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ বার ভবনে সংগঠনের অভ্যন্তরীণ নির্বাচনের মাধ্যমে জয়ী দুই প্রার্থীর নাম ঘোষণা করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান।

ঘোষিত প্রার্থীরা হলেন বর্তমান জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সরকার হুমায়ূন কবির ও সাধারণ সম্পাদক এডভোকেট এইচ এম আনোয়ার প্রধান।

অভ্যন্তরীণ নির্বাচনে সভাপতি পদে এডভোকেট সরকার হুমায়ূন কবির ১২৫ ভোট লাভ করেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট জাকির হোসেন পেয়েছেন ১২৩ ভোট। সাধারণ সম্পাদক পদে এডভোকেট এইচ এম আনোয়ার প্রধান পেয়েছেন ২২৪ ভোট, বিপরীতে প্রতিদ্বন্দ্বী এডভোকেট রফিক আহমেদ পেয়েছেন ৩৮ ভোট।

সভায় জানানো হয়, সভাপতি পদে ৫ জন এবং সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রার্থী লড়াই করেছেন। মোট ৪০৯ জন ভোটার থাকলেও ভোটার উপস্থিতি ছিল ২৯৭ জন।

অন্য পদসমূহের প্রার্থীদের নাম আগামী ১৩ আগস্ট নির্বাচনী পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা অনুষ্ঠানে প্রকাশ করা হবে।

বাংলাদেশ সময়: ২২:৫৭:৪৭   ২৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া সংসদে আলোচনা সম্ভব নয়: মল্লিকার্জুন খাড়গে
শিক্ষার্থীদের ‘মাদক মামলায় ফাঁসানোর’ হুমকি মুম্বাই পুলিশের
পর্যটনকে বিশ্বমঞ্চে তুলে ধরার পরিকল্পনা
সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি - তথ্যমন্ত্রী
লোহিত সাগরে দুটি সৌদি তেলবাহী ট্যাংকারে হামলার দাবি হুথিদের, ইরানে নতুন করে মার্কিন হামলা
সালমান শাহ হত্যা মামলার তদন্তে নতুন তারিখ ৩০ আগস্ট
ইছামতি নদীর ওপর নির্মিত ব্রিজ উন্মুক্ত করেন হুইপ আখতারুজ্জামান
বরিশাল সিটি করপোরেশনের লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ
মেজর (অব.) মোজাফফরকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল
মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ