সরিষাবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত
সোমবার, ১৮ আগস্ট ২০২৫



সরিষাবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত

জামালপুর প্রতিনিধি : “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৮ আগস্ট) উপজেলা প্রশাসন এবং উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এসে শেষ হয়।
র‍্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবযানী ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোহছেন উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক একাডেমিক অফিসার রুহুল আমিন বেগ।

আলোচনা সভায় বক্তারা দেশের মৎস্য সম্পদ বৃদ্ধি, দেশি মাছের সুরক্ষা এবং অভয়াশ্রম গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, মাছের উৎপাদন বৃদ্ধি পেলে দেশের অর্থনৈতিক উন্নয়নে তা বড় ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল, থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল হাসান রাশেদ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, এবং প্রাণিসম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান। মৎস্য উদ্যোক্তা মোঃ ফয়জুর রহমান সোহেল ও মৎস্যজীবী বদিউজ্জামান বদিও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য কয়েকজন মৎস্যজীবীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এরপর উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহের কার্যক্রম শেষ হয়। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্য উদ্যোক্তা, মৎস্যজীবী এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩:৫৪:০৯   ৩৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
মোবাইল আসক্তি থেকে ফিরে আসতে হবে: সাখাওয়াত
অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান প্রতিমন্ত্রী শামা ওবায়েদের
সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
সরিষাবাড়ীতে দেড় বছর পর রাসেল হত্যা রহস্য উন্মোচন, আসামির স্বীকারোক্তি
বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে জামাল হত্যা মামলা : একজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১
কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণে দুর্নীতির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি ডেপুটি স্পিকারের
সরিষাবাড়ীতে ১২ গ্রাম হেরোইনসহ চিহ্নিত মাদক কারবারি ফিরোজ গ্রেফতার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ