ইসলামপুরে আ’লীগ নেতার বাড়ি থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইসলামপুরে আ’লীগ নেতার বাড়ি থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
শুক্রবার, ২২ আগস্ট ২০২৫



ইসলামপুরে আ’লীগ নেতার বাড়ি থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের আমতলী বাজার এলাকায় আওয়ামী লীগ নেতা মাসুদ রেজা ওরফে টারজানের ভাড়া বাড়ি থেকে অটল পাহলোয়ান (৩৫) নামের এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আওয়ামী লীগ নেতা টারজানের ভাড়া বাড়ির একটি তালাবদ্ধ ঘর থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে তারা ভেতরে একটি ঝুলন্ত মরদেহ দেখতে পান। এরপর তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম আতিকুর রহমান নিউজ টু নারায়ণগঞ্জ কে জানান, নিহত অটল পাহলোয়ান উপজেলার চিনাডুলী ইউনিয়নের বলিয়াদহ গ্রামের মৃত সোনা পাহলোয়ানের ছেলে। তিনি বগুড়ায় বসবাস করতেন। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ওসি আরও জানান, উদ্ধারকৃত মরদেহটি দেখে দুই থেকে তিন দিন আগে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে এবং মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

বাংলাদেশ সময়: ২০:০০:২১   ৩৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পরিবেশমন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধির সাক্ষাৎ
বাণিজ্য সম্প্রসারণে ইইউর সঙ্গে এফটিএর গুরুত্ব তুলে ধরল ঢাকা-ফ্রান্স
মেলান্দহে কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে মা ও দুই মেয়ের করুণ মৃত্যু
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল অনুষ্ঠিত
নগরকান্দায় গোল্ডেন লাইন বাসের ধাক্কায় নারী নিহত,
ফরিদপুরের ‌নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা
অব্যবহৃত সরকারি জমিতে সোলার প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ: জ্বালানি মন্ত্রী
মাদক ও জুয়া নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী
জনপ্রিয় উপস্থাপিকা তমা রশিদ ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন
আসন্ন বাজেটে তামাকপণ্যে কার্যকর কর ও মূল্য বৃদ্ধির দাবি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ