গণমানুষের প্রতিবাদের মুখে, ঢাকা–নারায়ণগঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া প্রত্যাহার

প্রথম পাতা » ছবি গ্যালারী » গণমানুষের প্রতিবাদের মুখে, ঢাকা–নারায়ণগঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া প্রত্যাহার
শুক্রবার, ২২ আগস্ট ২০২৫



প্রতিবাদের মুখে ঢাকা–নারায়ণগঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া প্রত্যাহার

ঢাকা–নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করেছে জেলা প্রশাসন ।

শুক্রবার (২২ আগস্ট) সকালে জেলা ম্যাজিস্ট্রেট ও যাত্রী ও পণ্য পরিবহন কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জা‌হিদুল মিঞা জানান, অনিবার্য কারণে ২০ আগস্ট থেকে কার্যকর হওয়া বন্ধন ও উৎসব পরিবহনের বর্ধিত ভাড়া স্থগিত করা হলো। ফলে আগের মতোই ৫০ টাকা ভাড়া বহাল থাকবে।

গত ২০ আগস্ট ভাড়া ৫০ টাকা থেকে বাড়িয়ে ৫৫ টাকা নির্ধারণ করা হলে যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। তবে এবারের প্রতিবাদ ছিল মূলত অনলাইনভিত্তিক। সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ যাত্রীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, নাগরিক সমাজের প্রতিনিধি,সাংবাদিক ও সামাজিক আন্দোলনের নেতারা বাস ভাড়া বৃদ্ধির সমালোচনা করে তা প্রত্যাহারের দাবি জানান।
প্রতিদিন প্রায় ৫০ হাজার মানুষ ঢাকা–নারায়ণগঞ্জ রুটে যাতায়াত করেন। হঠাৎ ভাড়া বৃদ্ধির কারণে প্রতিদিন প্রায় ১ লাখ টাকা অতিরিক্ত আদায় হচ্ছিল বলে অভিযোগ ওঠে। বিভিন্ন হিসাব অনুযায়ী খরচ বাদ দিয়েও প্রতিটি বাস দৈনিক গড়ে ১০ থেকে ১৩ হাজার টাকা লাভ করে। এ অবস্থায় মালিকপক্ষের লোকসানের দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন যাত্রী অধিকারকর্মীরা।
২০২৪ সালের ১৬ নভেম্বর দীর্ঘ দাবির মুখে ভাড়া ৫৫ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা করা হয়েছিল এবং প্রথমবারের মতো ছাত্রদের জন্য হাফ ভাড়া চালু হয়। নয় মাস পর ফের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত এলে নারায়ণগঞ্জে বসবাসরত গণমানুষের প্রতিবাদে আজ তা প্রত্যাহার করল জেলা প্রশাসন।

বাংলাদেশ সময়: ১২:১৪:০৪   ৪০৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আগামী গ্রীষ্মের আগে ময়মনসিংহ অঞ্চলে লোডশেডিং কমবে : জ্বালানিমন্ত্রী
গডফাদার ও সন্ত্রাসের বিরুদ্ধে সাংবাদিকদের কলম সোচ্চার রাখার আহ্বান মাসুমের
মাদকাসক্তি প্রতিরোধে খেলাধুলার কোনো বিকল্প নেই : শিক্ষামন্ত্রী
বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডের শুল্ক হ্রাস ও বাংলাদেশি পণ্য আমদানি বাড়ানোর আহ্বান
নামাজ পড়া নিয়ে মসজিদেই সংঘর্ষ, নগরকান্দায় আহত ২০
স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে মিছিল বড় হবে: নাহিদ
ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত: রাশেদ খাঁন
চিনিশিল্পকে লাভজনক করতে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ