রক্তবীজ ২: আইটেম গানে ঝড় তুললেন নুসরাত জাহান

প্রথম পাতা » ছবি গ্যালারী » রক্তবীজ ২: আইটেম গানে ঝড় তুললেন নুসরাত জাহান
শনিবার, ২৩ আগস্ট ২০২৫



রক্তবীজ ২: আইটেম গানে ঝড় তুললেন নুসরাত জাহান

টালিউডজুড়ে মুক্তি পাচ্ছে নতুন নতুন ধামাকা ছবি। ‘ধূমকেতু’ সাফল্যের পর আরেকটা ছবি কড়া নাড়ছে টালিউড অন্দরে। নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখার্জির পূজার ছবি ‘রক্তবীজ ২’। সেই ছবিতে গানের তালে উষ্ণতা ছড়াবেন অভিনেত্রী নুসরাত জাহান।

শুক্রবার (২২ আগস্ট) সকালে প্রকাশিত হয়েছে ছবির নতুন গান ‘অর্ডার ছাড়া বর্ডার পার করতে যেও না’। গানটি প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। সবুজ পোশাকে নুসরাতকে দেখা গেছে বিস্ফোরকের ড্রাম ভেঙে বের হতে। চোখ ধাঁধানো সাজ, প্রাণবন্ত নাচ আর গানের কথার সঙ্গে তার উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে।

গানটির কথা লিখেছেন জিনিয়া সেন, সুর করেছেন শিলাজিৎ মজুমদার এবং কণ্ঠ দিয়েছেন শ্রেষ্ঠা দাস। শুধু বিনোদনের জন্য নয়, ছবির গল্পেও গানটির বিশেষ গুরুত্ব রয়েছে। আরও বড় চমক, গানের মাঝপথেই অ্যাকশন লুকে হাজির হন নায়িকা মিমি চক্রবর্তী।

আগামী ২৬ সেপ্টেম্বর মুক্তি পেতে ‘রক্তবীজ ২’। এর আগে ১৪ আগস্ট প্রকাশ হয় ছবির টিজার, যা দেখে ছবির প্রতি কৌতূহল বাড়ে দর্শকের। প্রথম পর্বের মতো এবারও অভিনয় করছেন ভিক্টর ব্যানার্জি, আবির চ্যাটার্জি ও মিমি চক্রবর্তী।

বাংলাদেশ সময়: ১৩:২৬:১৫   ২০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাসের ১ম বৈঠক অনুষ্ঠিত
নিত্যপণ্য ও এলপি গ্যাসের বাজারে অভিযান : ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
সংবিধান সংশোধন কমিটি নিয়ে যে মন্তব্য করলেন হাসনাত আবদুল্লাহ
বন্দরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ১৫
বন্দরে যুবকদের উদ্যোগে সড়কজুড়ে সিসি ক্যামেরা
যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ক্রীড়া চর্চার বিকল্প নেই: মামুন মাহমুদ
একাত্তরের চেতনার ব্যবসা করে জাতিকে বিভাজনে রাখা হয়েছে: শিবির সভাপতি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ