হামাস যুদ্ধবিরতিতে রাজি হলেও ইসরাইল গাজা দখল করবে, বললেন নেতানিয়াহু

প্রথম পাতা » আন্তর্জাতিক » হামাস যুদ্ধবিরতিতে রাজি হলেও ইসরাইল গাজা দখল করবে, বললেন নেতানিয়াহু
শনিবার, ২৩ আগস্ট ২০২৫



হামাস যুদ্ধবিরতিতে রাজি হলেও ইসরাইল গাজা দখল করবে, বললেন নেতানিয়াহু

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হলেও ইসরাইলি সেনাবাহিনী গাজা শহর দখল করবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বৃহস্পতিবার (২২ আগস্ট) স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু এ হুমকি দেন বলে মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইসরাইলেল প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা গাজায় যুদ্ধ শেষ করার কাছাকাছি। হামাস শেষ মুহূর্তে যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হলেও আমরা গাজা নিয়ন্ত্রণে রাখব।’

তিনি বলেন, হামাস যদি তাদের অস্ত্র পরিত্যাগ করে এবং অবশিষ্ট জিম্মিদের মুক্তি দেয় তবে যুদ্ধ আজই শেষ হতে পারে।

নেতানিয়াহু দাবি করেন, গাজা উপত্যকায় যুদ্ধে ইসরাইলের লক্ষ্য হলো সমস্ত জিম্মিদে মুক্ত করা, হামাসকে নিরস্ত্র করা এবং হামাসের শেষ শক্ত ঘাঁটিটি ধ্বংস করা, যা স্থায়ী শান্তি অর্জনের জন্য অপরিহার্য।

ইসরাইলের প্রধানমন্ত্রী বলেন, ‘আমার লক্ষ্য গাজা দখল করা নয়, বরং গাজা এবং ইসরাইলকে একটি ভিন্ন ভবিষ্যত দেয়া। আমি বিশ্বাস করি আমরা এই লক্ষ্য অর্জনের কাছাকাছি।’

নেতানিয়াহুর দাবি, হামাসকে নির্মূল করার জন্য গাজা শহর নিয়ন্ত্রণে সামরিক লক্ষ্যকে সম্পূর্ণরূপে সমর্থন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা সিটি ও আশপাশের এলাকায় দুর্ভিক্ষ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে ঘোষণা করেছে জাতিসংঘ সমর্থিত সংস্থা দ্য ইনটিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি)।

শুক্রবার আইপিসি জানিয়েছে, ৫ লাখ ১৪ হাজার মানুষ তথা গাজার প্রায় এক-চতুর্থাংশ ফিলিস্তিনি এই মুহূর্তে দুর্ভিক্ষের সম্মুখীন এবং সেপ্টেম্বরের শেষ নাগাদ এই সংখ্যা বেড়ে ৬ লাখ ৪১ হাজারে পৌঁছাবে।

এসব মানুষের মধ্যে প্রায় ২ লাখ ৮০ হাজার গাজা শহরের উত্তরাঞ্চলে বাস করে - যা গাজা গভর্নরেট নামে পরিচিত। এলাকাটি এখন পুরোপুরি দুর্ভিক্ষের কবলে পড়েছে বলে জানিয়েছে আইপিসি। মধ্য ও দক্ষিণ অঞ্চলের দেইর আল-বালাহ ও খান ইউনিসে আগামী মাসের শেষ নাগাদ দুর্ভিক্ষের আশঙ্কা করছে আইপিসি।

বাংলাদেশ সময়: ১৩:৫৩:৫৪   ৩৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


আইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিশেষ নিরাপত্তা, প্রস্তুত ১৩০০ সিসিটিভি ক্যামেরা
উভয়সংকটে পাকিস্তান : সৌদির পাশে দাঁড়াবে, নাকি যুদ্ধ এড়াবে
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
হুতিদের একের পর এক হামলার পর সৌদি ভ্রমণে একাধিক দেশের সতর্কতা
তিন দশকের মধ্যে সবচেয়ে বড় বাণিজ্য প্রতিনিধিদল ভারতে পাঠাচ্ছে কানাডা
রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল
ধ্রুব রাঠির পর মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ ৩ সিজেপি নেতা
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই

News 2 Narayanganj News Archive

আর্কাইভ