তেজগাঁওয়ে সড়ক অবরোধ শ্রমিকদের, যান চলাচল বন্ধ

প্রথম পাতা » ছবি গ্যালারী » তেজগাঁওয়ে সড়ক অবরোধ শ্রমিকদের, যান চলাচল বন্ধ
শনিবার, ২৩ আগস্ট ২০২৫



তেজগাঁওয়ে সড়ক অবরোধ শ্রমিকদের, যান চলাচল বন্ধ

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে হঠাৎ করে ‘পশ’ নামে একটি গার্মেন্টস কারখানা বন্ধ করে দেয়ায় ক্ষুব্ধ শ্রমিকরা রাস্তায় নেমে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে নাবিস্কো ও তিব্বত মোড়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

শনিবার (২৩ আগস্ট) সকাল থেকে রাস্তা অবরোধ করে সহস্রাধিক শ্রমিক আন্দোলন করছেন বলে জানান ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন।

তিনি জানান, ‘পশ’ নামে একটি গার্মেন্টস কারখানা কোনো ধরনের আগাম নোটিশ ছাড়াই গত পরশু (বৃহস্পতিবার) বন্ধ করে দেয়া হয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে শ্রমিকরা শনিবার সকালে তিব্বত মোড়ে জড়ো হয়ে রাস্তা অবরোধ করেন। কারখানা বন্ধের ক্ষেত্রে যথাযথ নিয়ম মেনে সিদ্ধান্ত নিতে হবে, অথবা বন্ধ করা গার্মেন্টস পুনরায় খুলে দেয়ার দাবি জানিয়েছেন শ্রমিকরা। দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

এদিকে ডিএমপির গুলশান ট্রাফিক বিভাগের ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, ‘আসসালামু আলাইকুম সম্মানিত নাগরিক, আপনাদের সবার অবগতির জন্য জানানো যাচ্ছে তেজগাঁও এর নাবিস্কো পয়েন্টে গার্মেন্টসের কর্মীরা রাস্তার উভয়পাশ বন্ধ করে আন্দোলন করছেন। যার ফলে মহাখালী-তেঁজগাও রুটে ইনকামিং এবং আউটগোয়িং উভয়দিকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে থানার পুলিশ নিয়োজিত রয়েছে।’

নিম্নোক্ত ডাইভারশন ব্যবহার করার জন্য অনুরোধ জানানো হলো:

১. উত্তরার দিক থেকে আসা যানবাহন কাকলী ক্রসিং হয়ে গুলশান ২-গুলশান-১-পুলিশ প্লাজা রুট ব্যবহার করতে পারবেন। এছাড়া আমতলী পার হয়ে জাহাঙ্গীর গেটমুখি রাস্তা ব্যবহার করে তেজগাঁও যাওয়া যাবে।

২. আমতলী হয়ে-গুলশান-১ হয়ে পুলিশ প্লাজা রুট ব্যবহার করা যাবে।

৩. উত্তরা থেকে তেজগাঁওগামী যানবাহন ফ্লাইওভার ব্রিজ ব্যবহার করতে পারবে।

৩ মহাখালী থেকে বনানী/গুলশান-উত্তরাগামী রুটে আউট গোয়িং এ যান চলাচল করা যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩:৫৭:০৯   ২০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
রাজশাহীতে ছয়টি রেললাইন, ফোর লেন সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগ
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তর পরিদর্শন
ত্রয়োদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
ডেপুটি স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ অনুষ্ঠিত
আদালতে ‘জয় বাংলা’স্লোগান দেওয়া ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি সাখাওয়াতের
সালথায় ডিম খাওয়া নিয়ে বিরোধ, কৃষকের মৃত্যু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ