রাকসু নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ শুরু

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাকসু নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ শুরু
রবিবার, ২৪ আগস্ট ২০২৫



রাকসু নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন ফরম সংগ্রহ শুরু হয়েছে।

রোববার (২৪ আগস্ট) দুপুর দেড়টা পর্যন্ত কেন্দ্রীয় সংসদে সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে একজন ও মহিলা বিষয়ক সম্পাদক পদে একজন ফরম সংগ্রহ করেন।

এদিন সকাল ১০টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু কোষাধ্যক্ষ ভবনে প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও সিনেট ছাত্রপ্রতিনিধি এবং হল সংসদের জন্য হল অফিস থেকে ফরম সংগ্রহ শুরু হয়। দুপুরে প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে ফরম সংগ্রহ করেন।

কেন্দ্রীয় সংসদে সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সজিবুর রহমান ও মহিলা বিষয়ক সম্পাদক পদে বাংলা বিভাগের শিক্ষার্থী নিশা আক্তার ফরম সংগ্রহ করেন। কেন্দ্রীয় সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি ৩০০ টাকা এবং হল সংসদের জন্য ফরমের মূল্য ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম বলেন, ‘নির্ধারিত সময়সূচী অনুযায়ী আমরা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছি।’

কেন্দ্রীয় সংসদে ২৫টি পদের মধ্যে ২৩টি ও সিনেটে ছাত্র প্রতিনিধি ৫টি এবং হল সংসদে ১৭টির মধ্যে ১৫টি পদে নির্বাচন হবে। মনোনয়ন বিতরণ চলবে ২৬ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত এবং ২৮ আগস্ট মনোনয়ন জমা দেয়ার শেষ তারিখ। এরপর ১৫ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ, সিনেট ও হল সংসদের নির্বাচন হবে।

বাংলাদেশ সময়: ১৫:২৩:৫১   ৩১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ