নগদকে বেসরকারিকরণ করবে সরকার: বাংলাদেশ ব্যাংক গভর্নর

প্রথম পাতা » অর্থনীতি » নগদকে বেসরকারিকরণ করবে সরকার: বাংলাদেশ ব্যাংক গভর্নর
বুধবার, ২৭ আগস্ট ২০২৫



নগদকে বেসরকারিকরণ করবে সরকার: বাংলাদেশ ব্যাংক গভর্নর

মোবাইল আর্থিক সেবাখাতে (এমএফএস) প্রতিযোগিতা বাড়াতে সরকার নগদকে সম্পূর্ণ বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

তিনি বলেন, ‘ডাক বিভাগ নগদ পরিচালনা করার সক্ষমতা রাখে না। আমরা চাই প্রযুক্তি কোম্পানিগুলো এগিয়ে আসুক এবং নগদে বিনিয়োগ করুক। আগামী তিন থেকে চার মাসের মধ্যে নতুন বিনিয়োগকারী পাওয়ার আশা করছি।’

আজ বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আইসিএমএবি ও মাস্টারকার্ডের যৌথ উদ্যোগে আয়োজিত ‘ক্যাশলেস বাংলাদেশ সামিট ২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে গভর্নর এসব কথা বলেন।

গভর্নর আরো বলেন, ‘বিনিয়োগকারীদের অন্তর্ভুক্ত করার এ সিদ্ধান্ত সর্বোচ্চ পর্যায়ে নেওয়া হয়েছে এবং কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’

নগদ টাকার ওপর বাড়তি নির্ভরতার সমালোচনা করে তিনি বলেন, ‘প্রতিবছর নগদ টাকা মুদ্রণ ব্যয় প্রায় ১০ শতাংশ বা প্রায় ২ হাজার কোটি টাকা বাড়ছে। এভাবে চলতে থাকলে কীভাবে আমরা ডিজিটাল অর্থনীতিতে যাব?’

সামিটে ব্যাংক ও ফিনটেক খাতের প্রতিনিধিদের পাশাপাশি নীতিনির্ধারক ও নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তারা অংশ নেন। তারা ক্যাশলেস অর্থনীতি গড়ার সম্ভাবনা, চ্যালেঞ্জ ও করণীয় সম্পর্কে আলোচনা করেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রথম সেশনে বাংলাদেশ পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ও সিইও মাসরুর রিয়াজ ‘ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলা : ফিনটেকের গুরুত্বপূর্ণ ভূমিকা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

তিনি বলেন, ‘ডিজিটাল রূপান্তরে চীন, ভারত ও সুইডেনের অভিজ্ঞতা থেকে বাংলাদেশ শিক্ষা নিতে পারে।’

বাংলাদেশ সময়: ২০:৫৬:০৮   ২৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী
বাজেটকে ব্যবসা ও বিনিয়োগবান্ধব অভিহিত করেছে ডিসিসিআই
চীন-দক্ষিণ এশিয়া এক্সপোতে থিম কান্ট্রি হিসেবে অংশগ্রহণ করবে বাংলাদেশ
বাজেটে তিনটি বিষয় গুরুত্ব না দিলে অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব নয় : বিকেএমইএ সভাপতি
পাঁচ কার্গো এলএনজি আমদানি করছে সরকার
আর্থিক খাতে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি : অর্থমন্ত্রী
অর্থনীতির বাস্তব চিত্র তুলে ধরবে ডিসিসিআই’র ইপিআই সূচক : তাসকীন আহমেদ
কৌশলগত অংশীদারিত্ব ও সহযোগিতা জোরদার করতে চায় বাংলাদেশ-ব্রাজিল
পুঁজিবাজারসহ আর্থিক খাতকে আরও শক্তিশালী করতে কাজ চলছে: অর্থমন্ত্রী
মে মাসের ১২ দিনেই এলো ১৬০ কোটি ডলার রেমিট্যান্স

News 2 Narayanganj News Archive

আর্কাইভ