বরিশালে আগ্নেয়াস্ত্র ও বিদেশি মুদ্রাসহ ডাকাত আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » বরিশালে আগ্নেয়াস্ত্র ও বিদেশি মুদ্রাসহ ডাকাত আটক
বুধবার, ২৭ আগস্ট ২০২৫



বরিশালে আগ্নেয়াস্ত্র ও বিদেশি মুদ্রাসহ ডাকাত আটক

বরিশালের মেহেন্দিগঞ্জে দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ ও বিদেশি মুদ্রাসহ এক দুর্ধর্ষ ডাকাতকে আজ বুধবার আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

কোস্টগার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার কোস্টগার্ড স্টেশন হিজলা ও কালীগঞ্জ বরিশালের মেহেন্দিগঞ্জ থানার দড়ির চর খাজুরিয়া এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে দুর্ধর্ষ ডাকাত নাইমকে (২৯) আটক করা হয়। এসময় ওই এলাকা থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড তাজা কার্তুজ, একটি চাইনিজ কুড়াল, বিভিন্ন বৈদেশিক মুদ্রা এবং ইয়াবা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

আটককৃত ডাকাত বরিশালের মেহেন্দিগঞ্জ থানার দড়ির চর খাজুরিয়া এলাকার বাসিন্দা।

আটককৃত ডাকাত ও জব্দকৃত আলামতের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মেহেন্দিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ২০:৫৪:১৩   ৭০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গণতান্ত্রিক রূপান্তর ও এলডিসি উত্তরণে বাংলাদেশের পাশে ফ্রান্স : রাষ্ট্রদূত
এশিয়া গেমসে রেকর্ড গড়ে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতল ভারত
জ্বালানির মূল্যবৃদ্ধি নিত্যপণ্যে প্রভাব পড়বে না : বাণিজ্যমন্ত্রী
গুজব ছড়ানোর আগেই প্রতিরোধ করতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ
বংশালের পুকুর পাড় সংরক্ষণ ও আধুনিকায়ন করা হবে : ডিএসসিসি প্রশাসক
নগরকান্দায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২জনের ১৫ দিনের কারাদন্ড প্রদান
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ১৯তম কাউন্সিল অব দ্য কলেজ সভা অনুষ্ঠিত
বিডিআর বিদ্রোহ, শান্তিরক্ষা মিশন ও দুর্ঘটনায় শহীদ পরিবারের ফ্ল্যাট বরাদ্দ
জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ