খালেদা জিয়ার নীতিতে অবিচল তারেক- রিজভী

প্রথম পাতা » ছবি গ্যালারী » খালেদা জিয়ার নীতিতে অবিচল তারেক- রিজভী
বুধবার, ২৭ আগস্ট ২০২৫



খালেদা জিয়ার নীতিতে অবিচল তারেক- রিজভী

বুধবার (২৭ আগস্ট) জামালপুরের দেওয়ানগঞ্জ গার্লস হাই স্কুল মাঠে “আমরা বিএনপি পরিবার”-এর আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই মাসের গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে চিকিৎসা সহায়তা এবং একটি অটোরিকশা প্রদান উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রিজভী আরও বলেন, তারেক রহমান ‘আমরা বিএনপি পরিবার’ গঠন করেছেন, যাতে দলের সমর্থকদের পাশে থাকা যায়। তিনি বলেন, জিয়াউর রহমান নিরক্ষরদের অক্ষরজ্ঞান দেওয়ার জন্য কর্মসূচি হাতে নিয়েছিলেন এবং তারেক রহমান সেই আদর্শ ধারণ ও লালন করেন।

অনুষ্ঠানে বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল বলেন, ‘আমরা বিএনপি পরিবার’ শুধুমাত্র বিএনপির নেতাকর্মীদের জন্য নয়, দেশের সব মানুষের জন্য কাজ করবে। তারেক রহমান বিশ্বাস করেন, ‘বিএনপি মানেই বাংলাদেশ’।

ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কঠিন লড়াইয়ের মুখোমুখি হওয়ার এবং নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

এসময় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘আমরা বিএনপি পরিবার’ একটি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে। বিএনপি ক্ষমতায় এলে জুলাই আন্দোলনের যোদ্ধা ও সব নির্যাতিত মানুষের পাশে থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতা। অনুষ্ঠানের পর দেওয়ানগঞ্জ ও বকশিগঞ্জ উপজেলা বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২২:৩৬:১৫   ২৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য, আপত্তিকর অংশ এক্সপাঞ্জ
ফরিদপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন
ফরিদপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
​৩ দিনের মাথায় স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা, নিরপেক্ষ তদন্ত চায় পরিবার
নারী-সহায়ক শিক্ষার পরিবেশে ডে কেয়ার সেন্টার সম্প্রসারণ করছে সরকার : শিক্ষামন্ত্রী
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন
সংসদে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন
ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ
ফরিদপুর পৌরসভায় টেকসই উন্নয়ন ও আধুনিক নগর পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ