সাফল্যের শীর্ষে রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপক তারেক হাসান মনির, সারাদেশে ২য়

প্রথম পাতা » ছবি গ্যালারী » সাফল্যের শীর্ষে রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপক তারেক হাসান মনির, সারাদেশে ২য়
বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫



সাফল্যের শীর্ষে রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপক তারেক হাসান মনির, সারাদেশে ২য়

জামালপুর প্রতিনিধি : রূপালী ব্যাংক পিএলসি’র আরামনগর শাখার সাবেক ব্যবস্থাপক মো. তারেক হাসান মনির ২০২৩ সালের ব্যবসায়িক সাফল্যে সারা দেশে দ্বিতীয় স্থান অর্জন করেছেন। তার এই অসাধারণ অর্জনের জন্য সম্প্রতি তাকে পুরস্কৃত করা হয়েছে।

গত ২৩ আগস্ট, রাজধানীর মতিঝিলে রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমিতে এক জমকালো অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম তারেক হাসান মনিরের হাতে এই পুরস্কার তুলে দেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) নিউজ টু নারায়ণগঞ্জকে এ তথ্যটি তিনি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, তারেক হাসান মনির ২০২২ সালে জামালপুর জোনের মধ্যে সর্বশেষ অবস্থানে থাকা আরামনগর শাখাকে মাত্র এক বছরের মধ্যে সারাদেশে দ্বিতীয় স্থানে উন্নীত করতে সক্ষম হন। তার এই সাফল্যের পেছনে ছিল নিরলস পরিশ্রম এবং প্রতিষ্ঠানের প্রতি গভীর ভালোবাসা।

নিজের এই অর্জন সম্পর্কে তারেক হাসান মনির বলেন, “আমি ব্যাংককে নিজের প্রতিষ্ঠান মনে করে কাজ করি এবং দেশের উন্নয়নে অবদান রাখতে চাই।” তিনি এই সাফল্যের জন্য মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ২১:২৮:২১   ৬২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
খেলাধুলাকে স্কুল সিলেবাসে অন্তর্ভুক্ত করা হবে: মামুন মাহমুদ
রূপগঞ্জে ট্রাক ও সিএনজিসহ ১,১০৭ বোতল এসকাফ জব্দ, গ্রেফতার ১
নবায়নযোগ্য জ্বালানির প্রসারে প্রয়োজন দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার : তথ্যমন্ত্রী
নেত্রকোণায় ৯ লাখ টাকার চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ
সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ
সমাজকল্যাণমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
বোয়ালমারীতে ইউনিয়ন বিএনপির সম্মেলনে মারামারী
বাংলাদেশ-তাজিকিস্তানের মধ্যে এফওসি সমঝোতা স্মারক সই
এসডিজি অর্জনে নারী নেতৃত্ব অপরিহার্য : শামা ওবায়েদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ