৩১ দফা বাস্তবায়নে সোনারগাঁয়ে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৩১ দফা বাস্তবায়নে সোনারগাঁয়ে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ
বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫



৩১ দফা বাস্তবায়নে সোনারগাঁয়ে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে জনমত সৃষ্টির লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেঘনা শিল্প নগরী এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন পিরোজপুর ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাশেম প্রধান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন।

এ সময় লিফলেট বিতরণে অংশ নেন সোনারগাঁ থানা বিএনপির সদস্য আলিনুর হোসেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক শাহানুর মিয়া, দপ্তর সম্পাদক হাসান বসরীসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

কর্মসূচিতে বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট উত্তরণে ৩১ দফা বাস্তবায়ন এখন সময়ের দাবি। এজন্য তৃণমূলে জনমত গড়ে তুলতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

বাংলাদেশ সময়: ২২:২২:০৪   ৯১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশকে এগিয়ে নেওয়া হচ্ছে: ভূমিমন্ত্রী
প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে সমাবেশ, মশাল মিছিল
ডেঙ্গু প্রতিরোধে কাঁধে ফগার মেশিন নিয়ে মাঠে সাখাওয়াত
চীনা নৌবাহিনীর জাহাজ পরিদর্শনে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়ন নির্বাচন উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা
সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে কর্মকর্তাদের প্রতি এলজিইডি মন্ত্রীর আহ্বান
মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন
প্রয়োজনে জীবন দেব, কিন্তু দাবি আদায় না করে ঘরে ফিরব না: ডা. শ‌ফিকুর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ