বন্দরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫



বন্দরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলেন বন্দর উপজেলার বেঁজেরগাঁও এলাকার আব্দুল মতিন মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২০) ও একই এলাকার নূর হোসেন মিয়ার ছেলে আব্দুল্লাহ (২৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এই মাদক ব্যবসায়ীরা মীরকুন্ডিসহ আশেপাশের এলাকায় অবাধে ইয়াবা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার (২৭ আগস্ট) রাতে মীরকুন্ডি ব্রিজ সংলগ্ন পাকা সড়কে তাদের আটক করা হয়।

উদ্ধারকৃত ২৫ পিস ইয়াবা ট্যাবলেটের ঘটনায় বন্দর থানায় ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে। ধৃতদের বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে আদালতে প্রেরণ করা হয়।

বন্দর থানার পুলিশ কর্মকর্তা জানান, অভিযান অব্যাহত থাকবে এবং মাদক চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ২২:১৯:২৭   ৯৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াপ্রেমী : কামরুল হুদা
মসজিদে জুমার নামাজে বোমা হামলা, ১৫ পুলিশসহ নিহত বেড়ে ২৭
শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে ঢাকা, যা বলল ভারত
দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার নিল বিএনপি
চিকিৎসা ব্যবস্থার দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়ন ঘটাতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ৬ কোম্পানির প্রায় ১৪ কোটি টাকা জমা
চীনের সঙ্গে স্বাস্থ্য সহযোগিতা আরও জোরদারে গুরুত্ব দিলেন স্বাস্থ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ