ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে: আমীর খসরু

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে: আমীর খসরু
শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫



ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে। ভোটের জন্য প্রস্তুতি নিচ্ছে বিএনপি। সবাই নির্বাচনের অপেক্ষায় রয়েছে। এই নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে।

শুক্রবার (২৯ আগস্ট) সকালে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

‎আমীর খসরু বলেন, ভোটের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি ও সরকার নির্বাচিত করবে। মানুষ তাদের জনপ্রতিনিধিদের কাছে মৌলিক কথাগুলো বলতে পারবে। তাছাড়া, নির্বাচিত সরকার জনগণের প্রতি দায়বদ্ধ ও জবাবদিহি থাকবে।

তিনি আরও বলেন, আগে অর্থনীতি কিছু সীমিত লোকের হাতে ছিল। অর্থনীতিকে সাধারণ মানুষের সাথে পৌঁছে দিতে হবে। কুটির শিল্পসহ বিভিন্ন ক্ষুদ্রশিল্পকে আন্তর্জাতিক বাজারে জায়গা তৈরি করে দিতে হবে। এর মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধ হবে বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫:৫২:২৪   ১৬৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
৭০ পিস ইয়াবাসহ ধনবাড়ীতে জামালপুরের যুবদল নেতা গ্রেফতার
শিশুদের অধিকার নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে: এমপি কালাম
বাংলাদেশে এসেই ধর্ম বদলে বিয়ে করলেন ফিনল্যান্ডের নাগরিক
সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল বাংলাদেশ : ড. তিতুমীর
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার পথ সহজ করতে চায় সরকার : মাহ্দী আমিন
দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ