রাঙামাটিতে বিদর্শন ভাবনা সম্মিলিত পূণ্যানুষ্ঠান কোর্স অনুষ্ঠিত

প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙামাটিতে বিদর্শন ভাবনা সম্মিলিত পূণ্যানুষ্ঠান কোর্স অনুষ্ঠিত
শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫



রাঙামাটিতে বিদর্শন ভাবনা সম্মিলিত পূণ্যানুষ্ঠান কোর্স অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :: আজ ২৯ আগস্ট-২০২৫ শুক্রবার রাঙামাটি বুদ্ধাংকুর বুদ্ধ বিহার পরিচালনা উপ কমিটি ও বিদর্শন ভাবনা পরিচালনা উপ-কমিটির তত্ত্বাবধানে ২৭ তম বিদর্শন ভাবনা অনুশীলন-২০২৫ শেষ হয়েছে।
সপ্তাহব্যাপী বিদর্শন ভাবনা কোর্স পরিচালনা করেন চট্টগ্রামের পশ্চিম খুলশীর বিমুক্তি মেডিটেশন ও বুদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা বিহারাধ্যক্ষ দর্শনাচার্য ভদন্ত বুদ্ধ রক্ষিত স্থবির।
২৭ তম বিদর্শন ভাবনা অনুশীলন সমাপনী উপলক্ষে দেব মনুষ্য তথা সকল প্রাণীর হিতসুখ সকল জ্ঞাতীগণের নির্বাণসুখ কামনায় বুদ্ধ মূর্তিদান, সংঘদান, অষ্টপরিষ্কারদান, নানাবিধদান ও বিদর্শন ভাবনা কোর্সে অংশ গ্রহনকারীদের মধ্যে সনদপত্র বিতরণ ও সম্মিলিত পূণ্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদর্শন ভাবনা কোর্সে অংশগ্রহনকারীদের মধ্যে সনদপত্র বিতরণ ও সম্মিলিত পূণ্যানুষ্ঠান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাঙামাটি বুদ্ধাংকুর বুদ্ধ বিহার পরিচালনা উপ-কমিটির আহবায়ক এবং বিহারাধ্যক্ষ ভদন্ত করুণাপাল স্থবির ।

স্বাগত বক্তব্য রাখেন, রাঙামাটি বুদ্ধাংকুর বুদ্ধ বিহার ও বড়ুয়া জনকল্যাণ সংস্থার পরিচালনা কমিটির সদস্য সচিব ধীমান বড়ুয়া।

“বিদর্শন ভাবনা এর মাধ্যমে দুঃখ মুক্তির পথ“ ভাবনার অনুভূতি বিষয়ে ধর্মলোচক হিসাবে বক্তব্য রাখেন, বিদর্শন ভাবনা অনুশীলনকারীদের পক্ষ থেকে শ্যামল বড়ুয়া, বড়ুয়া জনকল্যাণ সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মৃদুল বড়ুয়া, রাঙামাটি বুদ্ধাংকুর বুদ্ধ বিহার পরিচালনা কমিটির সাবেক সভাপতি প্রদীপ বড়ুয়া, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক জুঁই চাকমা, ভেদ ভেদী বড়ুয়া সমাজ কল্যাণ সমিতির সভাপতি সমীর বড়ুয়া, পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলন ও বিদর্শন ভাবনা পরিচালনা উপ-কমিটির আহবায়ক প্রদীপ কান্তি বড়ুয়া নিখিল। পঞ্চশীল প্রার্থনা করেন খোকন কান্তি বড়ুয়া।বিদর্শন ভাবনা বিষয়ে দেশনা করেন ভদন্ত বুদ্ধ রক্ষিত স্থবির ও ভদন্ত করুণাপাল স্থবির।
এসময় রাঙামাটি বুদ্ধাংকুর বুদ্ধ বিহার ও বড়ুয়া জনকল্যাণ সংস্থার পরিচালনা কমিটির আহবায়ক ত্রিদিব বড়ুয়া টিপু, অর্থ বিষয়ক সম্পাদক সম্ভু বড়ুয়া, উপদেষ্টা রবীন্দ্র লাল বড়ুয়া, সুজিত বড়ুয়া(মনু), সদস্য দেবাশীষ বড়ুয়া, সুজিত বড়ুয়া, পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শ্যামল চৌধুরী, রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক অপু বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক দেবদত্ত মুৎসুদ্দী, পৌর কমিটির সভাপতি উদয়ন বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক প্রবেট বড়ুয়াসহ বুদ্ধাংকুর বুদ্ধ বিহারের দায়ক-দায়িকা ও বিদর্শন ভাবনা কোর্সে অংশ গ্রহনকারী প্রমূখ উপস্থিত ছিলেন।

সম্মিলিত পূণ্যানুষ্ঠানটি সঞ্চালনা করেন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন রাঙামাটি জেলা কমিটির সভাপতি বুলবুল চৌধুরী।

বাংলাদেশ সময়: ২৩:১২:১৬   ৩৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ